শীঘ্রই চান্দিনাকে শতভাগ বিদ্যুতের আওতায় আনা হবে........... এমপি আলী আশরাফ।

বশিরুল ইসলাম:  
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে বিশ্বে বাংলাদেশ আজ উন্নয়নের মডেল হিসেবে পরিচিত। দেশের প্রতিটি ক্ষেত্রে আজ ব্যাপক উন্নয়ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় দেশের অন্যান্য উপজেলার চেয়ে চান্দিনা একটি মডেল উপজেলা হিসেবে খ্যাতি অর্জন করছে। চান্দিনা উপজেলার প্রতিটি রাস্তা, ব্রিজ কালভার্ট মসজিদ মন্দির, শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ ব্যবস্থা সহ  সকল প্রকার সামাজিক, ধর্মীয় প্রতিষ্ঠানের ব্যাপক উন্নয়ন করেছি। তাছাড়াও চান্দিনা উপজেলার প্রায় প্রতিটি এলাকাকে বিদ্যুতের আওতায় আনা হয়েছে এবং শীঘ্রই চান্দিনা উপজেলাকে শতভাগ বিদ্যুতায়িত করা হবে। শনিবার (২ ডিসেম্বর) উপজেলার ১১নং দোল্লাই নবাবপুর লেবাস গ্রামের বিদ্যুতের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৭ চান্দিনা নির্বাচনী এলাকার গন মানুষের নেতা সাবেক ডেপুটি স্পীকার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মো: আলী আশরাফ এমপি এসব কথা বলেন। এর আগে দোল্লাই নোয়াবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ২০ বছর পূর্তি উপলক্ষে ১ম পুনর্মিলনী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা আক্তার এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এমপি আলী আশরাফ আরো বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড, তাই সবার আগে শিক্ষা, কারণ একটি দেশকে সুন্দর করতে হলে সুশিক্ষিত লোকের একান্ত প্রয়োজন। বর্তমান সরকার শিক্ষা ও স্বাস্থ্য খাতে অন্য যে কোন সময়ের চে
য়ে বর্তমানে অধিক নজর দিচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তপন বকসী, চান্দিনা পৌরসভা মেয়র ও উত্তর জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো: মফিজুল ইসলাম, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মো: মোস্তাফিজুর রহমান, সূর্যের হাসি ক্লিনিক বাংলাদেশের চীফ ডা. হালিদা আক্তার, বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মান্নান বিএসসি, বিদ্যালয়ের দাতা সদস্য প্রবাসী মুজিবুল হক, দোল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদের সাহাবুদ্দিন মাস্টার, চান্দিনা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো: নুরুল ইসলাম তুহিন, বাড়েরা ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আরা বেগম। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে এমপি আলী আশরাফ চান্দিনার সাধারন মানুুষের সাথে সময় কাটান। চান্দিনা উপজেলা পরিষদ মিলনায়তনে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (স:) ২০১৭ উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠানে অংশগ্রহন করেন। পরে জশনে জুলুসে বিশাল গাড়ী বহরে যোগদান করেন এবং দোল্লাই নবাবপুর বাজারে গিয়ে জশনে জুলুসের গাড়ী বহরে নবীপ্রেমীদের মাঝে প্রধান অতিথির বক্তব্য রাখেন। মধ্যাহ্ন ভোজের পর তিনি তার নিজ গ্রামের বাড়ী গল্লাই ইসমাইল ফাউন্ডেশ জামে মসজিদে আসর নামাজ আদায় করে পিতা মাতার কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। পরে সন্ধ্যায় চান্দিনা উপজেলা স্কাউটস এর উদ্যোগে আয়োজিত কুটুম্বপুর উচ্চ বিদ্যালয় মাঠে চান্দিনা উপজেরা নবম কাব ক্যাম্পুরী-২০১৭ এর উদ্বোধন করেন।

No comments:

Post a Comment