বশিরুল ইসলাম:
কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু ছালাম মিয়া সারাদেশের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন। ২৩ ডিসেম্বর শনিবার সকাল ঢাকা রাজারবাগ পুলিশ লাইনসে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক (আইজিপি)এ.কে.এম শহীদুল হক বিপিএম,পিপিএম শ্রেষ্ঠত্ব অর্জনের স্বীকৃতি স্বরুপ সম্মাননা স্বারক, নগদ অর্থ ও সনদপত্র প্রদান করেন। বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারস কল্যাণ সমিতির ৩৫তম বার্ষিক সাধারণ সভায় সারাদেশের তিনজন পুলিশ অফিসারকে এ সম্মান প্রদান করা হয়। তিনজন পুলিশ সদস্যরা হলেন কুমিল্লা কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু ছালাম মিয়া, ঢাকা বা
ড্ডা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই কামরুল ইসলাম, বান্দরবন সদর থানার এসআই মো: নাসির উদ্দিন। কমিউিনিটি পুলিশিং এর সমাজ সেবা মূলক কাজে বিশেষ অবদানের জন্য সারাদেশের পুলিশ সদস্যেদের মধ্য থেকে এই তিনজনকে শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়। বিশেষ করে কুমিল্লা কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: আবু ছালাম মিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দুই পাশে ঝোপ-ঝাড় পরিস্কার করে ডাকাতি বন্ধ করা, মাদক নির্মূলে সচেতনতা বৃদ্ধি ও অভিযান পরিচালনা, বিভিন্ন চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ নানাবিধ সামাজিক কর্মকান্ডে অংশ গ্রহনের কারণে তাকে এই পুরুষ্কার প্রদান করা হয়। এসময় পুলিশের প্রাক্তন আইজ এম সহীদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত আইজিপি, ডিআইজি, কমিশনার, এসপি, এএসপি, ওসি সহ পুলিশের বিভিন্ন পদের অফিসারগন।
No comments:
Post a Comment