কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, আতংকে রোগীদের ছুটাছুটি।

বশিরুল ইসলাম: 
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে। গতকাল (১৬ই ডিসেম্বর) দুপুর ১২টায় হাসপাতালের মূল ভবনে গ্যাস লাইন থেকে আগুন লাগলে রোগীরা ভয়ে এদিক সেদিক ছুটাছুটি করতে শুরু করে। রোগীদের চিৎকারে আশে পাশের লোকজন দৌড়ে এসে ফায়ার সার্ভিসকে খবর দিলে কুমিল্লা ইপিজেড ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে এসে গ্যাসের সংযোগ বিচ্ছিন্ন করলে আগুন নিয়ন্ত্রণ আসে। ইপিজেড ফায়ার সার্ভিস ইউনিটের সিনিয়র স্টেশন অ
ফিসার মোহাম্মদ শফিকুর রহমান জানান, দীর্ঘদিন এই গ্যাস লাইন মেরামত না করার কারণে পাইপ লাইনে মরিচা পরে লিক হওয়ায় গ্যাস বের হতো। কে বা কাহারা ধুমপান অথবা কোনভাবে আগুন পরে এই ঘটনা ঘটেছে। তবে  এখানে আশে পাশে যে পাইপ লাইন আছে অধিকাংশ বাদ । এগুলো পরিবর্তন না করলে যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারী জানান, হাসপাতালে আগুন লাগার ঘটনা ঘটেছে শুনেছি। গণপূর্ত বিভাগকে আমরা নিয়মিত হাসপাতালের সমস্যা সম্পর্কে অবহিত করছি। হাসপাতালের ভবনটি অনেক পুরাতন তাই ভবন সংস্কারের ব্যাপারে আমরা তাদেরকে অবহিত করেছি তারা ইস্টিমেট তৈরি করেছে কিন্তু পরে আর কোন কাজ দেখছি না। আজকের সমস্যার পর পর বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী গ্যাসের পাইপ লাইন  মেরামত করে দিয়েছে। 

No comments:

Post a Comment