আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এম.এ. ছালামের প্রস্ততি।

নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লা-৭ চান্দিনা নির্বাচনি এলাকার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম.এ. ছালাম ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন। সেই লক্ষ্যে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে বিভিন্ন ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান, সভা-সমাবেশ ও উঠান বৈঠক করছেন। ব্যানার, ফেস্টুন ও লিফলেট লাগিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রতিটি ইউনিয়নে নিজের আয়ত্বে আনার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচেছন। 
অবিস্মরণীয় প্রকাশনা প্রতিষ্ঠানের প্রধান লেখক ও সম্পাদক মোঃ আবদুছ ছালাম মনে করেন, চান্দিনার মানুষ নেতৃত্বের পরিবর্তন ও নতুনত্ব চায়। পাশাপাশি চায় ক্লিন ইমেজ, শিক্ষিত, সৎ ও যোগ্য জনপ্রতিনিধি। যাকে দিয়ে চান্দিনার মানুষ উপকৃত হবে। চান্দিনায় বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা যায় প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অন্তর্কোন্দলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এম.এ. ছালাম জয়ী হবে বলে মাঠ পর্যায়ে সাধারণ মানুষ মনে করে। এ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান এমপি অধ্যাপক আলী আশরাফ ও উত্তর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি স্বাধীনতা পদক প্রাপ্ত ডা. প্রাণ গোপাল দত্ত। বিএনপি’র সম্ভাব্য প্রার্থী কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি খোরশেদ আলম এবং বিশ দলীয় জোটের শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ। কুমিল্লা উত্তর জেলা জাতীয় পার্টির সভাপতি লুৎফুর রেজা খোকনও মনোনয়ন প্রত্যাশী। তাদের মধ্য থেকে সাধারণ মানুষ এখন এম.এ. ছালামকেই সবচেয়ে যোগ্য বলে মনে করছেন। তিনি বলেন,  সংসদ নির্বাচিত হলে চান্দিনার উন্নয়নের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত যত অনুদান ও টাকা আসবে তার সবটাই উন্নয়ন খাতে খরচ ও ব্যয় করা হবে। এর একটি টাকাও এদিক সেদিক যাবেনা। অর্থাৎ জনগনের উন্নয়নের জন্য বরাদ্দকৃত টাকা জনগনের উন্নয়নে ব্যয় করা হবে। তিনি আরো বলেন, আমার যা কিছু সামান্য অর্থ সম্পদ আছে তার সবটুকুই সৎভাবে উপার্জিত এতে অবৈধ, ঘুষ ও দুর্নীতির একটি টাকা নেই। সকলের সহযোগীতা পেলে ভবিষ্যতে আমি সমাজ থেকে ঘুষ, দুর্নীতিসহ সকল ধরনের অন্যায়, অনিয়ম, অবিচার, শোষন ও নির্যাতনের মূল উৎপাটন করবো। 


No comments:

Post a Comment