বশিরুল ইসলাম:
কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার টমছম ব্রিজ এলাকায় রাত ৮টায় জাকারিয়া (৩২) নামে এক পথচারীকে পুলিশের সামনেই কুপিয়েছে ছিনতাইকারী। আমাকে বাঁচান আমাকে বাঁচান অনেক চিৎকারের পরও পুলিশ ও সাধারণ মানুষ কেউ এগিয়ে যায়নি। কন্ট্রোলরুমে যোগাযোগ করা হলে তিনি বলেন আমাদের পুলিশ সদস্যের সাথে তাৎক্ষনিক যোগাযোগ করা হয়েছে তিনি থানা পুলিশ দেখবে বলে এগিয়ে যাননি এই মর্মে কন্ট্রোলকে জবাব দেন। কন্ট্রোল ঐ পুলিশ সদস্যকে এই রকম কাজ যেন আর না করেন এব্যাপারে সতর্ক করেন।
আহত জাকারিয়া জানান, আমি বিদেশ থাকি। ব্রাহ্মনপাড়া মালাপাড়া ইউনিয়ন আসাদ নগর আমার গ্রামের বাড়ী। আমার বাবার নাম আব্দুস সালাম। অল্প কিছুদিন বাকী আমি আবার বিদেশ চলে যাব। গত ২৩ ফেব্রুয়ারী রাত ৮টায় কান্দিরপাড় থেকে টমছম ব্রিজ মোড়ে একটি অটোতে থাকাবস্থায় কয়েকজন ছিনতাইকারি আমার কাছ থেকে টাকা পয়সা মোবাইল ছিনতাই করার চেষ্টা করে। আমি অনেক জোরাজোরি করলে তারা আমাকে কুপিয়ে জখম করে আমি দুই ছিনতাইকারীকে অনেক মারধরও করেছি। এদের কাউকে আমি চিনিনা। তাদেরকে কখনো আমি দেখিনি। আমি আমার শশুড়বাড়ী টমছম ব্রিজ পানির টাংকির এলাকায় এসেছিলাম।
উক্ত ঘটনায় ঐ দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জন অর্জুন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যখন কুপিয়েছে তখন আমি দেখি নাই। কন্ট্রোল আমাকে জানানোর পর আমি ঘটনাস্থলে গিয়ে তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। কিন্তু কোন পুলিশ সদস্য ঘটনাটি দাড়িয়ে দেখেছে অথচ প্রতিহত করে তা আমি বলতে পারছিনা।
উক্ত ঘটনায় কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার শাহ মো: আবিদ হোসেন এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, যে ব্যাক্তিকে কুপিয়েছে তাকে আমাদের অফিসে পাঠিয়ে দিন। আর যেই পুলিশ সদস্য ঐ সময় সেখানে উপস্থিত ছিলেন তার নামটি দিন। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।

No comments:
Post a Comment