চান্দিনায় সিএনজি ড্রাইভারের ছুরিকাঘাতে নিহত ১ আহত ২

বশিরুল ইসলাম:
কুমিল্লা চান্দিনা থানার মাইজখার গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিএনজি চালকের ছুড়িকাঘাতে ঘটনাস্থলে মাছুম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে মাসুদ (৩০) ও সাইদ (১৫) নামের আরো দুই যুবক। মাছুম ও মাসুদ মাইজখার ইউনিয়নের ফজলুর রহমানের ছেলে। 
নিহতের স্বজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতকাল দেড়টায় মাইজখার দক্ষিণপাড়া রহমান মার্কেটের সামনে সাইদ নামে এক ছেলের সাথে ড্রাইভার শাহজালালের ৫টাকা নিয়ে কথা কাটাকাটি চলছিল। এমন সময় জমিতে কাজ করে বাড়ী ফেরার পথে ফজলু মিয়া ও তার দুই ছেলে রাস্তা দিয়ে বাড়ী যাওয়ার সময় দুই পক্ষকে সমাধান শেষে দুই দিকে চলে যাওয়ার জন্য বলে। পরে ড্রাইভার শাহজালাল চলে যায় কিছুক্ষন পর ড্রাইভার শাহজালাল সহ অজ্ঞাত কয়েকজন ঘটনাস্থলে এসে মাছুমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করলে ঘটনাস্থলেই মাছুম মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় মাসুদকে কুমেক হাসপাতালে ভর্তি করা হয়। আশংকাজনক অবস্থায় মাসুদ ও সাইদকে কুমেক হাসপাতালে ভর্তি রয়েছে।
নিহত মাছুমের বাবা ফজলুর রহমান জানান, অন্য একটি ছেলের সাথে সিএনজি ড্রাইভার শাহজালালের ঝগড়া হয়েছে দেখে আমরা তাদের দুইজনকে মিমাংসা করে দুই দিকে পাঠিয়ে দেই। ড্রাইভার শাহজালাল চলে গিয়ে কিছুক্ষণ পরে আরো কয়েকজনকে রিক্সাতে করে নিয়ে আসে এবং আমার দুই ছেলেকে কুপিয়ে জখম করে । ঘটনাস্থলেই আমার ছোট ছেলে মাছুম মারা যায় আমার বড় ছেলে মাসুদের অবস্থা ও খুবই খারাপ ইতোমধ্যে পাঁচ ব্যাগ রক্ত দেওয়া হয়ে গিয়েছে। তার পেটে অনেক জখম করেছে আমার ছেলে মাসুদ ও বাচবেনা বাবা। আমার ছেলেকে তারা মেরে ফেলেছে। 
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাছির উদ্দিন মৃধা জানান, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য  কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘাতক চালক ছুরিকাঘাত করে পালিয়েছে এবং তাকে আটক করার চেষ্টা চলছে। 



No comments:

Post a Comment