উত্তাল কুমিল্লা পূর্বালী চত্ত্বর

বশিরুল ইসলাম:

আর কোন দাবী নাই, দাবী মোদের একটাই কুমিল্লা নামে বিভাগ চাই। মোদের দাবী একটাই কুমিল্লা নামে বিভাগ চাই। ময়নামতি বিভাগ হলে বিভাগের দরকার নাই। জেগেছে রে জেগেছে কুমিল্লা বাসী জেগেছে। রক্তে আগুন লেগেছে কুমিল্লা বাসী জেগেছে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে কুমিল্লার ঐতিহ্যবাহী পূর্বালী চত্ত্বর। সমগ্র কুমিল্লা বাসী দলমত নির্বিশেষে সকলে বিভিন্ন উপজেলা থেকে কুমিল্লা নামে বিভাগের দাবীতে একাত্বতা পোষণ করে মানববন্ধন ও প্রতিবাদ মিছিলে অংশগ্রহন করছে। সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সবক্ষেত্রেই কুমিল্লা বিভাগের দাবীতে অনড়। এই দাবীতে প্রতিদিন বিকালে কুমিল্লার ঐতিহাসিক পূর্বালী চত্ত্বরে একত্রিত হচ্ছে কুমিল্লার সাংবাদিক, সাধারণ মানুষ, শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্দ । বিভিন্ন জন বিভিন্ন রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতে পারে কিন্তু বিভাগের দাবীতে সকলেই একমত। সকলের দাবী একটাই কুমিল্লা বিভাগ চাই। আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ সহ সকলের একটাই দাবী ময়নামতি নয় কুমিল্লা নামে বিভাগ চাই। গতকাল আন্দোলনের ৪র্থ দিনে উত্তাল কুমিল্লা টাউনহল, পূর্বালী চত্ত্বর, উপজেলা, ইউনিয়ন সহ গ্রাম মহল্লায় সর্বত্র। কুমিল্লা শহরের বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে ব্যানার ফেস্টুন সহ প্লেকার্ড গায়ে জড়িয়ে সাধারণ মানুষ ও সাংবাদিক আসছে এই আন্দোলনে। একত্রিত হচ্ছে কুমিল্লা বিভাগের দাবীতে। মানববন্ধনে কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাশেম হৃদয়ের সভাপতিত্বে বক্তারা বলেন কুমিল্লা নামে বিভাগ হউক এটা কুমিল্লা বাসীর দাবী। কুমিল্লার নামে বিভাগের পরিবর্তে ময়নামতি নামে বিভাগ করা এটা ্একটা গভীর ষড়যন্ত্র। আর কোন নামে বিভাগ হতে পারে না। বিভাগ হতে হলে কুমিল্লা নামেই বিভাগ হতে হবে। কুমিল্লা বিভাগের দাবীতে একাধিকবার সংসদে কুমিল্লার সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার দাবী জানিয়েছেন। ময়নামতি নয় কুমিল্লা নামে বিভাগের দাবীতে তিনি একাত্বতা প্রকাশ করেছেন। অনুষ্ঠান স্থানে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিন জেলা জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম  আহ্বায়ক শফিকুল ইসলাম শিকদার, কুমিল্লা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ৭১টিভির কুমিল্লা জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক, দৈনিক ডাক প্রতিদিন পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক এম সাদেক, কুমিল্লা বার্তা ডট কমের শামছুল আলম রাজন,  সহ ছাত্রলীগ ছাত্রদল সহ বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ। 

No comments:

Post a Comment