কুমিল্লা নামে বিভাগের দাবীতে পূবালী চত্বরে কুমিল্লাবাসীর গণজোয়ার

বশিরুল ইসলাম:

কুমিল্লা নামে বিভাগের দাবীতে গত ২১ শে ফেব্রুয়ারী মহান শহীদ দিবসে কুমিল্লার সাধারণ মানুষ পূবালী চত্বরে একত্রিত হয়ে তাদের অস্তিত্বের জানান দেয়। তাদের সকলের মুখে একটাই দাবী ছিল কুমিল্লা নামে বিভাগ চাই অন্য কোন নামে বিভাগ মানি না। রক্ত লাগলে রক্ত দেব কুমিল্লা নামে বিভাগে নেব। মোদের দাবী একটাই কুমিল্লা নামে বিভাগ চাই। হয়তো কুমিল্লা বিভাগ হবে নয়তো মহাসড়ক অচল হবে। এই রকম নানান স্লোগান নিয়ে সকলে পূবালী চত্বরে একত্রিত হয়। পূবালী চত্বরে মহা সমাবেশে আগত আন্দোলনকারীদের মনোরঞ্জনের জন্য বাউল শিল্পীরা গান গেয়ে কুমিল্লা নামে বিভাগের দাবী জানিয়ে স্বপক্ষে গান পরিবেশন করে। তাদের গানের মধ্যে কুমিল্লার ইতিহাস, ঐতিহ্য, শিক্ষা সংস্কৃতি সব কিছুই উঠে আসে। সমাবেশ শেষে কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্যের উপর কবিতা আবৃত্তি ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে কবিতা আবৃত্তি করা হয়। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিশ^বিদ্যালয়ের, স্কুল-কলেজের  ছাত্র শিক্ষক, সাধারণ মানুষ রাজনৈতিক নেতাকর্মী, সাংবাদিক পুলিশ বিভিন্ন বাহিনীর সদস্য সহ শিল্পী সাংস্কৃতিক ব্যক্তিবর্গ। 

No comments:

Post a Comment