বশিরুল ইসলাম:
ময়নামতি নয় কুমিল্লা নামেই বিভাগ চাই এবং কুমিল্লা নামেই বিভাগ দিতে হবে। ময়নামতি নামে বিভাগ মানি না মানব না। দীর্ঘদিন ধরে আমরা কুমিল্লা নাম ধারণ করে আসছি। লালন করে আসছি কুমিল্লা। কুমিল্লা নাম ছাড়া অন্য নামে বিভাগ হলে কুমিল্লাবাসীর সাথে বিশ^াসঘাতকতা করা হবে। ময়নামতি কুমিল্লার অধীনে কুমিল্লা ময়নামতির অধীনে নয়। সারাদেশে চাঁদপুর, নোয়াখালী, ফেণী, ব্রাহ্মনবাড়িয়া, লক্ষীপুর ও কুমিল্লাকে এখনো কুমিল্লা অঞ্চল হিসেবেই চিনে। ময়নামতি হচ্ছে কুমিল্লার ক্ষুদ্র একটি স্থানের নাম মাত্র এই রকম নানা যুক্তি তুলে ধরেন মানব
বন্ধনে আগত বক্তারা। কুমিল্লা মেডিকেল কলেজে আয়োজিত মানববন্ধনে ময়নামতি নাম বাদ দিয়ে কুমিল্লা নামেই বিভাগের দাবীতে বক্তব্য রাখেন বিএমএ কুমিল্লা জেলা শাখার সভাপতি ডা: আব্দুল বাকী আনিস, সাবেক সহ সভাপতি ডা: মহিউদ্দিন দীপু সাধারণ সম্পাদক ডা: আতাউর রহমান জসিম, সাংগঠনিক সম্পাদক ডা: মোহাম্মদ আলী টিপু, স্বাচিবের সাধারণ সম্পাদক ডা: জি.এম মোর্শেদ। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক সার্জন ও বিএমএ কুমিল্লা জেলার সহ সাধারণ সম্পাদক ডা: আব্দুল আউয়াল সোহেল, বিএমএ নেতা ডা: মোস্তাফিজুর রহমান মিঠু, ডা: নাছরিন আক্তার, কুমিল্লা মেডিকেল কলেজের ছাত্র শিক্ষক ও হাসপাতালের সকল নার্স কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

No comments:
Post a Comment