মিটার টেম্পারিং করে ৩ বছরে ২২০কোটি টাকার রাজস্ব ফাঁকি

বশিরুল ইসলাম:

গত ৩ বছরে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর লি: এর মিটার টেম্পারিং করে কিছু অসাধু ব্যবসায়ী ও বাখরাবাদ অফিসের কর্মকর্তা সরকারের ২২০কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছে। বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বিজিডিসিএল এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে বিগত ৩ বৎসরে এ সমস্ত অবৈধ সিএনজি সমূহ সরকারকে রাজস্ব থেকে বঞ্চি
ত করেছে। প্রকৌশলী মোঃ রেজাউল  ইসলাম খান দায়িত্ব পাওয়ার পর অবৈধ, অনিয়ম এবং দূনীর্তির বিরুদ্ধে এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত রাখেন।

কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলা, বাখরাবাদ গ্যাস অফিস ও সাধারণ মানুষের কাছ থেকে জানা যায়, মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের নির্দেশে জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয় এবং পেট্রোবাংলার সার্বিক তত্ত্বাবধানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম খান এর ব্যবস্থাপনায় গ্যাস সংযোগ বিচ্ছিন্নকারী টিম স্থানীয় প্রশাসনের সহায়তায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ফ্রাঞ্জাইজ এলাকায় অবস্থিত বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশন, হোটেল, শিল্প-কারখানা এবং আবাসিক এলাকায় অবৈধ ও নিয়মবর্হিভূত স্থাপিত/সংযোজিত গ্যাস সংযোগ বিচ্ছিন্নের জন্য সাড়াশি অভিযান পরিচালনা করে আসছে।
বিনা অনুমতিতে সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে একটি আবাসিক অবৈধ রাইজার ব্যবহারের কারণে গত ২৯ জানুয়ারি’ ২০১৭ তারিখ আর এন আর লিমিটেড (অটো ব্রিক্স) গ্রাহক সংকেত নং-১৭-১-০০০৩, চান্দিনা কুমিল্লায় অবস্থিত শিল্প গ্রাহকের আঙ্গিনায় আলামত গ্যাস সংযোগ বিচ্ছিন্নকারী টিমের নজরে এলে তাৎক্ষনিকভাবে গ্যাস সংযোগ (শিল্প গ্রাহকের) বিচ্ছিন্ন করা হয়। অপরদিকে ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের নির্দেশে গতকাল ১ ফেব্রুয়ারি’ ২০১৭ তারিখে গ্যাস সংযোগ বিচ্ছিন্নকারী টিম ঝটিকা অভিযান চালিয়ে কুমিল্লাস্থ সদর দক্ষিণে অবস্থিত বামিসা এলাকায় ১"দ্ব ইঞ্চি ব্যাসের প্রায় ১৫ (পনের) কিলোমিটার অবৈধ পাইপ লাইন উত্তোলন করে। যার ফলশ্রুতিতে বিপুল অংকের সরকারী রাজস্ব ফাঁকি বন্ধ করা হয়েছে।
গত ১৭ জুলাই’ ২০১৬ তারিখে প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম খান বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব নেয়ার পর কোম্পানীর অনিয়ম, দূর্নীতিবাজদের বিরুদ্ধে সোচ্চার হয়ে কঠোর অবস্থান নেয়ায়  অভিযান অব্যাহত রাখায় যারা গ্যাস চুরির সাথে সরাসরি জড়িত, সে সাথে এক শ্রেনীর স্বার্থন্বেষী কুচক্রিমহল অমূলকভাবে অহেতুক একজন সৎ, নিষ্ঠাবান, দক্ষ-কর্মঠ ও আদর্শবান ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে অযথা অসত্য এবং মিথ্যা অপবাদ প্রচার করে সরকারের উচ্চমহলে মিথ্যা ও বিভ্রান্তিমূলক পত্র প্রেরণের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে।  মাননীয় প্রধানমন্ত্রীর ভিশন-২১ বাস্তবায়ন এবং দেশের সুনাম অক্ষুন্ন রাখার লক্ষ্যে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড এর সুযোগ্য নির্ভিক ও সাহসি ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম খান সকল প্রতিকুলতা উপেক্ষা করে সরকারী ভাবমূর্তী অক্ষুন্ন রাখার স্বার্থে বলিষ্ঠ পদক্ষেপ গ্রহনের মাধ্যমে দূর্ণীতি ও অবৈধ কর্মকান্ড স্বমূলে উৎপাটন করার প্রচেষ্ঠা অব্যাহত রেখেছে। এ প্রেক্ষিতে ইতোঃপূর্বে ১৮ (আঠারো)টি সিএনজি ফিলিং স্টেশন প্রায় ৬০/৭০ কোটি টাকা সরকারী রাজস্ব ফাকিঁ, ২টি বিলাস বহুল হোটেল এবং বিভিন্ন গ্যাসের অবৈধভাবে স্থাপিত পাইপ লাইন সহ আবাসিক অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। ফলে সরকারের কোটি কোটি টাকার গ্যাস চুরি প্রতিরোধ করা হয়েছে। উল্লেখ্য বর্তমান ব্যবস্থাপনা পরিচালক বিজিডিসিএল এ ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদানের পূর্বে বিগত ৩ বৎসরে এ সমস্ত অবৈধ সিএনজি সমূহ মিটার টেম্পারিং করে প্রায় ২১০/২২০ কোটি টাকা সরকারকে রাজস্ব থেকে বঞ্চিত করেছে। প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম খান আরো জানান যে, অবৈধ, অনিয়ম এবং দূনীর্তির বিরুদ্ধে এই গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।  সাহসী ও বীরচিত পদক্ষেপ গ্রহনের জন্য কুমিল্লাবাসী তথা আপামর জনসাধারন বিজিডিসিএল এর এই নির্ভীক এবং সাহসী যোদ্ধা ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ রেজাউল ইসলাম খানকে সাধুবাদ জানান।

No comments:

Post a Comment