কুমিল্লা শিক্ষাবোর্ডে পরীক্ষার্থী ১ লাখ ৮৩হাজার ৭শ ২৪জন।

বশিরুল ইসলাম: 
আজ বৃহস্পতিবার কুমিল্লা সহ সারাদেশে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে ৬ জেলার ২৪১টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় অংশ নিতে যাচেছ ১লাখ ৮৩হাজার ৭শ ৪১জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবছর পরীক্ষার্থীর সংখ্যা ২৩ হাজার ১৬৭জন বেশি।
ইতিমধ্যে কুমিল্লা শিক্ষাবোর্ড, জেলা ও উপজেলার সকল কেন্দ্র কমিটি সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্যন্য বছরের চেয়ে এবছর নকল প্রবণতা কমানোর জন্য কঠোর অবস্থানে সরকার বলে জানিয়েছে কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ।
কুমিল্লা শিক্ষাবোর্ড সূত্রে জানা যায়, সারাদেশে ০২ ফেব্রুয়ারী থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। এ বছর পরীক্ষায় কুমিল্লা বোর্ডের অধীনে কুমিল্লার ৯১টি কেন্দ্রে ৫৭৭টি স্কুলে ৬২হাজার ৮৭৭জন, চাঁদপুরে ৩৯টি কেন্দ্রে ২৭৪টি স্কুলে ২৮হাজার ১২৯জন,ব্রাহ্মনবাড়ীয়ার ৩৯টি কেন্দ্রে ২২৮টি স্কুলের ২৭হাজার ৮৬৯জন, ফেনীর ১৬টি কেন্দ্রে ১৭৭টি স্কুলের ১৪হাজার ৮৮০জন ও নোয়াখালীর ৩৭টি কেন্দ্রে ২৭৭টি স্কুলের ৩২হাজার ১শ ৭৬জন পরীক্ষার্থী অংশগ্রহন করছে। 
এদের মধ্যে ছাত্র রয়েছে ১লক্ষ ৪১০জন ও ছাত্রী রয়েছে ৮৩ হাজার ২৭৭জন। এদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৪৭ হাজার ১৭৭জন, মানবিক বিভাগে ৫৫হাজার ২৯৪জন ও ব্যবসায় শিক্ষা শাখায় ৮১হাজার ২৫৭জন। গত বছরের তুলনায় এবছর শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২৬টি। 
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ বলেন, পরীক্ষার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পরীক্ষার প্রশ্নপত্র সংশ্লিষ্ট জেলা প্রশাসকের তত্ত্ববধানে পরীক্ষার সকল সরঞ্জাম ও উপকরণাদি সংশ্লিষ্ট কেন্দ্র সচিবদের বুঝিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা পরিচালনায় কোন ধরনের অনিয়ম বা দায়িত্ব অবহেলার বিরুদ্ধে সংশ্লিষ্ট সকলকে কঠোর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। 

No comments:

Post a Comment