ময়নামতি নয় কুমিল্লা নামে বিভাগের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন

বশিরুল ইসলাম:
কুমিল্লা নামে বিভাগের দাবীতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা গতকাল রবিবার নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্যানার ও ফেস্টুন নিয়ে কেউ হাতে লিখে কেউ সাদা কাগজে লিখে কুমিল্লা নামে বিভাগের দাবীতে মানববন্ধন ও র‌্যালি করেছে। শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও প্রতিষ্ঠানের প্রধানগন কুমিল্লা নামে বিভাগের দাবীতে একাত্বতা পোষন করে বলেন, কুমিল্লার নাম বাদ দিয়ে অন্য নামে বিভাগ করা হলে আমাদের গায়ে ছুরি চালানো হবে। আমাদের এই ঘা কখনো শুকাবে না। আমরা চাই কুমিল্লা নামে বিভাগ ঘোষনা করা হউক। অন্য নামে নয়। কুমিল্লার ইতিহাস ঐতিহ্য কুমিল্লা নামেই নিহিত আছে অন্য নামে নয়। সুতরাং কুমিল্লা নামেই বিভাগ হবে এই প্রত্যাশা করছি আমরা সচেতন মহল। শিক্ষার্থীরা মানববন্ধন ও মিছিলে বলেন, আমরা জন্মের পর থেকে কুমিল্লা নাম শুনে আসছি কুমিল্লা নামটি আমাদের মনে থাকে অন্য নামে আমরা মনে রাখতে পারিনা আমাদেরকে জোর করে অন্য নাম দিলে তা মুখস্ত করতে হবে কিন্তু মুখস্ত করা নাম আমরা মনে রাখতে পারব না। তাই আমরা যে নাম চিনি ও জানি সেই নামেই বিভাগ ঘোষনা করা হউক । আর কোন দাবী নাই, দাবী মোদের একটাই কুমিল্লা নামে বিভাগ চাই। মোদের দাবী একটাই কুমিল্লা নামে বিভাগ চাই। ময়নামতি বিভাগ হলে বিভাগের দরকার নাই। জেগেছে রে জেগেছে কুমিল্লা বাসী জেগেছে। রক্তে আগুন লেগেছে কুমিল্লা বাসী জেগেছে। কুমিল্লা নামে বিভাগ হউক এটা কুমিল্লা বাসীর দাবী। শিক্ষার্থীদের অভিভাবকরা মনে করেন কুমিল্লার নামে বিভাগের পরিবর্তে ময়নামতি নামে বিভাগ করা এটা ্একটা গভীর ষড়যন্ত্র। আর কোন নামে বিভাগ হতে পারে না। বিভাগ হতে হলে কুমিল্লা নামেই বিভাগ হতে হবে। কুমিল্লা বিভাগের দাবীতে একাধিকবার সংসদে কুমিল্লার সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার দাবী জানিয়েছেন। ময়নামতি নয় কুমিল্লা নামে বিভাগের দাবীতে তিনি একাত্বতা প্রকাশ করেছেন। আন্দোলনে অংশগ্রহন করে কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজের শিক্ষার্থী, সরকারি কলেজের শিক্ষার্থী, মহিলা সরকারি কলেজের শিক্ষার্থী, জিলা স্কুলের শিক্ষার্থী সহ কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ। 



No comments:

Post a Comment