বশিরুল ইসলাম:
বিভাগ হওয়ার জন্য যে যোগ্যতা দরকার তার সব কটিই কুমিল্লার রয়েছে। কুমিল্লায় রয়েছে অর্ধশতাধিক বিভাগীয় কার্যালয়। রয়েছে শিক্ষাবোর্ড, কর অঞ্চল, সড়ক ও জনপথ কার্যালয়, আনসার ভিডিপি জোন, স্কাউট জোন, কাস্টম এক্সাইজ এন্ড ভ্যাট কমিশনারেট, হাইওয়ে পুলিশ কার্যালয়, সোনালী, রুপালী, অগ্রণী ও কৃষি ব্যাংকের জোনাল অফিস আরো রয়েছে টিচার্স ট্রেনিং কলেজ। কুমিল্লা রয়েছে বিশ^বিখ্যাত আখতার হামিদ খানের বাংলাদে

শ রুর্যাল একাডেমী (বার্ড), ইংরেজ কবরস্থান, মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল এ্যাসিটেন্ট ট্রেনিং সেন্টার, নার্সিং ইনস্টিউট, পরিবার পরিকল্পনা কার্যালয়, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানী কার্যালয়, এক মাত্র সরকারি বাংলাদেশ সার্ভে ইনস্টিউট, পুলিশ ব্যুারো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কার্যালয়, কুমিল্লার সদর আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে কুমিল্লা বিভাগের পক্ষে যুক্তি তুলে ধরে এসেছেন তিনি বিভিন্ন সভায় বলে ছিলেন মাননীয় নেত্রী আমার এই কুমিল্লায় বিভাগ হলে নতুন করে কিছু করতে হবে না শুধুমাত্র দুই থেকে তিনজন ব্যক্তি পদায়ন করা হলেই হবে। আমার এই কুমিল্লায় সবকিছুই আছে। একটি বিভাগের জন্য যা দরকার তার কোনটিই বাকী নেই অথচ বিভাগের আন্দোলন করি আমি বিভাগ হয় রংপুর বিভাগ হয় সিলেট বিভাগ হয় ময়মনসিংহ। কিন্তু আমার এই কুমিল্লা ষড়যন্ত্রের কারণে বিভাগ হচ্ছেনা । বিভিন্ন সময় বিভিন্নভাবে এই বিভাগ পিছিয়েছে।
মমিনুল ইসলাম নামে সাধারণ নাগরিক জানান, কুমিল্লা বিভাগ হওয়ার পিছনে অনেক গুলো কারণ রয়েছে। আজকে নোয়াখালীর কেউ কুমিল্লা বিভাগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাহলে সেটা হবে বোকামী। কেননা নোয়াখালী আমাদের সাথে না আসলে ও আমরা বিভাগ পাওয়ার যোগ্য। দীর্ঘ সংগ্রামের পরও যদি কুমিল্লা বিভাগ না পাওয়া যায় তাহলে এটা কুমিল্লা বাসী তথা সমগ্র বাংলাদেশের জন্য দুর্ভাগ্যজনক। তাছাড়া কুমিল্লাকে ভৌগলিক কারণে বাংলাদেশের বিকল্প রাজধানী হিসেবে মনে করা হয়।
No comments:
Post a Comment