বশিরুল ইসলাম:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১বছরের অধিক সময় ধরে দুইজন অজ্ঞাত রোগী পরে আছে। দুই জনই মানুষসিক ভারসাম্যহীন। তাদের ব্যাপারে হাসপাতালের কেউ কোন তথ্য দিতে পারেনি। হাসপাতালে তাদেরকে সার্বক্ষনিক দেখার জন্য কোন লোক না থাকলে ও হাসপাতালের একজন পরিচ্ছন্নতা কর্মী সুলতান তার নির্দিষ্ট কর্তব্য কাজের বাহিরে স্বেচ্ছাশ্রমে তাদের দেখা শোনা করে। একটি সূত্র থেকে জানা যায়, কুমিল্লা জেলা সহ আশে পাশের জেলা গুলো থেকে স্মৃতি শক্তিহীন, বাক প্রতিবন্ধী ও সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ব্যক্তিদের কুমেক হাসপাতালে রেখে চলে যায়। ফলে হাসপাতালে একটি রোগী নির্দিষ্ট দিনের বেশি রাখা যায়না। তখন হাসপাতালে কর্মরত সুলতান তাদের দেখা শোনা করে। এই রোগী গুলোর জন্য হাসপাতালে নির্ধারিত কোন বরাদ্দ না থাকলে ও হাসপাতালের কিছু ডাক্তারের সহযোগীতায় এই রোগী গুলোকে দেখাশোনা ও খাওয়া খরচের ভার বহন করা হয়। তাই কোন ব্যক্তি যদি এই লোকদের চিনেন তাহলে তাদের স্বজনদের নিকট পৌছে দিলে হয়তো তারা ভাল সেবা পেলে সুস্থ্য হয়ে পরিবারের সাথে ভাল ভাবে থাকতে পারবে।
No comments:
Post a Comment