বশিরুল ইসলাম:
বাংলাদেশ সেবা অধিদপ্তরের দায়িত্ব অবহেলার কারণে হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষা জীবন অনিশ্চত হয়ে পড়েছে। গত ৪ডিসেম্বর ২০১৬ ইং সেবা অধিদপ্তর বিএসসি নার্সিং, ডিপ্লোমা নার্সিং ও মিডওয়াইফারী কোর্সে অনলাইনে ভর্তির আবেদন গ্রহন করে। অনলাইনে আবেদনের শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর এবং টাকা জমা দেওয়ার শেষ তারিখ ছিল ১৯ ডিসেম্বর আর অনলাইনে প্রবেশ পত্র সংগ্রহের শেষ তারিখ ছিল ৩১ ডিসেম্বর কিন্তু অদ্যবধি শিক্ষার্থীরা এখ
নো প্রবেশ পত্র সংগ্রহ করতে পারেনি। ডিএনএস অবসাইটে সার্ভার সমস্যা দেখিয়ে আসছি অদ্যবধি। আজ (৩১ডিসেম্বর) সার্ভারে শিক্ষার্থী প্রবেশ পত্রের জন্য প্রবেশ করতে গিয়ে দেখতে পারছে সেখানে লেখা রয়েছে ছবি আপলোডের সময় অতিবাহিত হয়ে গিয়েছে। অথচ শিক্ষার্থীরা গত ১৯ ডিসেম্বরের পর থেকে বার বার চেষ্টা করে ও তাদের অবসাইটে প্রবেশ করতে পারেনি। এই অবস্থায় শিক্ষার্থীরা অনিশ্চয়তার মুখে পড়েছে। এদিকে আগামী ৬ জানুয়ারী ২০১৬ ইং সেবা অধিদপ্তরের অধীনে শিক্ষার্থীদের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত ০৪ ডিসেম্বর থেকে শিক্ষার্থীরা বিএসসি নার্সিং এর জন্য পাঁচ শ টাকা ডিপ্লোমা নার্সিং এর জন্য তিন শত পঞ্চাশ টাকা ও মিডওয়াইফারী নার্সিং এর জন্য তিন শত পঞ্চাশ টাকা করে দিয়ে অনলাইনে ফরম পূরণ করেছে। কিন্তু গত দশ দিনে সেবা পরিদপ্তর প্রবেশ পত্র দিতে ব্যর্থ হয়েছে।
হালিমা নামের এক শিক্ষার্থী জানায়, গত ১৯ ডিসেম্বরের পর থেকে আমরা প্রবেশ পত্র সংগ্রহের জন্য অনলাইনে বার বার প্রবেশ করার চেষ্টা করে ও প্রবেশ পত্র সংগ্রহ করতে পারিনি। সেখানে বার বার সার্ভার সমস্যা দেখিয়ে আসছে। কিন্তু আজ ৩১ ডিসেম্বর আবার সার্ভারে প্রবেশ করে দেখি সেখানে লেখা আসছে ছবি আপলোডের সময় সীমা শেষ । এমুহূর্তে আমরা হতাশার মধ্যে দিন কাটাচ্ছি। আমরা আজো চিন্তিত পরীক্ষা দিতে পারব কি পারবনা। আমরা সরকারের নিকট আকুল আবেদন জানাচ্ছি আমাদের পরীক্ষা যেন সুষ্ঠভাবে দিতে পারি এবং সুন্দর ভাবে যেন এ বছর নার্সিং ইনস্টিটিউটে ভর্তি হতে পারি।
নার্সিং অধিদপ্তরের উর্দ্ধতন কর্মকর্তা সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কিছু দিনের মধ্যে প্রবেশ পত্র পাওয়া যাবে। আগামী ৬ ডিসেম্বর পরীক্ষা সম্পর্কে জানতে চাইলে জানান, মন্ত্রণালয় যে কোন সময় পরীক্ষার সময় বাড়াতে পারে বা কমাতে পারি তবে আগামী ৪ ডিসেম্বর থেকে শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ পত্র পাবে।

No comments:
Post a Comment