বশিরুল ইসলাম:
কুমিল্লা কোতয়ালীর থানার ছত্রখিল ফাড়ীর ইনচার্জ এসআই মোহাম্মদ শাহীন কাদির সদর উপজেলার চানপুর ব্রীজের উত্তর পাশ চৌরাস্তা থেকে দুইটি ব্রিফকেইস হতে ২০ কেজি গাঁজা সহ দুই মহিলাকে আটক করেছে। আটকৃত দুই মহিলার নাম মোসা: রাবু ও মোসা: রুমানা। তাদের উভয়ের গ্রামের বাড়ী ব্রাহ্মনবাড়ীয়া জেলার কসবা
পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আবদুর রব সাহেবের সার্বিক তত্ত্বাবধানে ছত্রখিল পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এসআই মোহাম্মদ শাহীন কাদির সঙ্গীয় ফোর্স সহ ইং ০৭/১২/২০১৬ তারিখ মাদক বিরোধী অভিযান পরিচালনা করিয়া একই তারিখ ১৬.৩০ ঘটিকার সময় কোতয়ালী মডেল থানাধীন চাঁনপুর ব্রীজের উত্তর পাশে চৌরাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ১। মোসাঃ রাবু (২৫), স্বামী-মানিক মিয়া, পিতা-মৃত চান মিয়া, ২। মোছাঃ রুমানা (৩০), পিতা-মৃত ছদর উদ্দিন আহাম্মদ, উভয় সাং-মঈনপুর, গাইনবাড়ী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মনবাড়ীয়া, এ/পি সাং-শশীদল নোয়াপাড়া ছালাম মিয়ার বাড়ী), থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লাদ্বয়কে ধৃত করেন এবং তাহাদের মধ্যে মোসাঃ রাবু এর হাতে থাকা ১টি নেভী ব্লু রং এর ব্রীফ কেইস এর ভিতর ১০ কেজি মাদকদ্রব্য গাঁজা ও অপর আসামী মোছাঃ রুমানা এর হাতে থাকা ১টি নেভী ব্লু রং এর ব্রীফ কেইস এর ভিতর হইতে ১০ কেজি গাঁজা, সর্বমোট ২০ কেজি গাঁজা উদ্ধার করেন। উক্ত ঘটনায় আসামীদ্বয়ের বিরুদ্ধে এসআই মোহাম্মদ শাহীন কাদির কোতয়ালী মডেল থানায় এজাহার দায়ের করিলে উক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কুমিল্লা ও ব্রাহ্মনবাড়ীয়া জেলার বিভিন্ন থানায় মাদকদ্রব্য সংক্রান্তে একাধিক মামলা রহিয়াছে বলিয়া জানা যায়।
No comments:
Post a Comment