মহান বিজয় মাসে কুমিল্লা প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিকদের সন্তানদের অংশগ্রহনে এক চিত্রাংকন প্রতিয়োগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় কুমিল্লা প্রেসক্লাবে এ শিশু চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এ সময় মুক্তিযোদ্ধের বীরগাঁথা কাহিনী তুলে ধরেন অনুষ্ঠানের প্রধান অতিথি কুমিল্লা জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নন্দন চৌধুরী।
উক্ত চিত্রাংকন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি মাসুক আলতাফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন,কুমিল্লা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী এনামুল হক ফারুক, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন জাকির, নির্বাহী সদস্য ইয়াসমিন রীমা, চিত্রাংকন প্রতিযোগিতার আহবায়ক ওমর ফারুকী তাপস।ধন্যবাদ জ্ঞাপন করেন দৈনিক রূপসী বাংলা পত্রিকার সিনিয়র রিপোর্টার অশোক বড়–য়া।
এ সময় উপস্থিত ছিলেন প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক বাহার রায়হান, চিত্রাংকন প্রতিযোগিতার তাওহীদ হোসেন মিঠু, দেলোয়ার হোসেন আকাইদ, জাকারিয়া মানিক, জাহাঙ্গীর আলম, মো: জোনায়েদ শিকদার তপু, কাজী শামীম,এন কে রিপন, রুমা বাকাউল, সৈয়দ আহসান হাবিব পাখি, অমিত মজুমদার, বিধান সহ আরো অনেকে।চিত্রাংকন প্রতিযোগিতা শেষে শিশু প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।
No comments:
Post a Comment