বশিরুল ইসলাম:
গতকাল বালুতুপা বিবিরবাজার রোডে বাজগড্ডা নামক স্থানে বালুর ট্রাকের চাপায় ওয়াসিম (১৪)নামে এক কিশোরের অকাল মৃত্যু হয়েছে। সে বাজগড্ডা গ্রামের মনু মিয়ার ছেলে। পারিবারিক অভাব অনটনের কারণে কাঠমিস্ত্রীর দোকানে কাজ করে বাড়ী ফেরার পথে বাড়ীর সামনেই দুর্ঘনার স্বীকার হয়। মনু মিয়ার পরিবারে তিন ছেলে দুই মেয়ের মোট ৫সন্তানের মধ্যে ওয়াসিম তিন নম্বর।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিবিরবাজার রোডে রাত বিরাতে বালুর ট্রাকের কারণে রাস্তার আশে পাশের লোকজনের ও নির্ঘুম রাত কাটাতে হয়। দিনের চেয়ে রাতে আরো বেশি গতিতে ট্রাক চলে যার কারণে প্রচন্ড শব্দ ও হরণের আওয়াজে এলাকার মানুষ নির্ঘুম থাকতে হয়। একটি প্রভাবশালী মহল ঘুমতি নদীর বালু বিক্রি করে কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার খাল, গর্ত, পুকুর সহ বিভিন্ন কিছু ভরাট করে আসছে। ফলে এই রাস্তা দিয়ে রাত দিন বালুর ট্রাক আসা যাওয়া করে। গতকাল দুপুর ১২টায় বাজগড্ডা বাজার মোড়ে বালুর ট্রাকের চাপায় ঐ এলাকার ওয়াসিমের মৃত্যু হয়। ঘটনার সাথে সাথে স্থানীয় লোকজন ট্রাক সহ চালককে আটক করে। চালকের বাড়ী চৌয়ারা এবং সে নিজের ট্রাক নিজেই চালিয়ে বালুর ব্যবসা করে আসছে। স্থানীয়দের অভিযোগ বাজগড্ডা বাজারের মার্কেটের মালিক মজুমদারের ছেলে গোল জাহাঙ্গীর ঘটনাস্থলের স্পীড ব্রেকারটি তোলে নেওয়ায় আজকে এই দুর্ঘটনা স্বীকার হতে হয়েছে ওয়াসিমের। স্পীড ব্রেকার না তুল্লে হয়তো এ ছেলেটি অকালে মৃত্যুবরণ করতো হতোনা। এই মার্কেটের মালিক ও বেপরোয়া ভাবে গাড়ী চালানোর কারনে চালকের উপযুক্ত শাস্তি হওয়া দরকার।
এদিকে ঘটনার সাথে সাথে কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো: আব্দুর রবের সাথে যোগাযোগ করা হলে তিনি সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করেন। রাস্তায় যেন কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং ঘটনাস্থল থেকে দ্রুত মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমেক হাসপাতাল মর্গে পাঠায়।

No comments:
Post a Comment