আজ থেকে কুমিল্লা এজতেমা শুরু


বশিরুল ইসলাম:
আজ ২৯ ডিসেম্বর বৃহস্পতিবার কুমিল্লায় এজতেমা শুরু হচ্ছে। আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয়ে ৩১ ডিসেম্বর শনিবার  আখেরাী মুনাজাতের মাধ্যমে শেষ হবে। সমাবেশ স্থলে বিদেশী ৯০জন মেহমান উপস্থিত থাকছেন। দেশী মেহনা সর্বমোট প্রায় ৮ লাখ মুসল্লীর সমাগম ঘটবে।আইনশৃংখলা বাহিনীর  ১২শ সদস্য মোতায়েন করা হয়েছে। ২০টি সিসি ক্যামেরা ও পাঁচটি ওয়াচ টাওয়ারের ব্যবস্থা রয়েছে।  এজতেমার আয়োজন করা হয়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আলেখারচর বিশ^রোডের সাথে আমতলী এলাকার গোমতী নদীর চরে। ইতোমধ্যে বিভিন্ন উপজেলা থেকে মুসল্লীরা নিজেদের স্থান দখল করে নিয়েছেন।  এজতেমায় সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি ও কুমিল্লা সিটি কর্পোরে
শনের মেয়র মনিরুল সাক্কু অংশগ্রহন করার কথা রয়েছে। কুমিল্লায় এবারই প্রথম সবচেয়ে বড় এজতেমার আয়োজন করা হয়েছে ফলে কুমিল্লা জেলার প্রতিটি উপজেলা থেকে আগত মুসল্লীদের মধ্যে অংশগ্রহনে স্বতস্ফুর্ততা ছিল একটু বেশি।
এজতেমার মুরুব্বীদের সাথে যোগাযোগ করে জানা যায়, পুরো সমাবেশস্থলটি একটি উন্মুক্ত মাঠ, যা বাঁশের খুঁটির উপর চট লাগিয়ে ছাউনি দিয়ে সমাবেশের জন্য প্রস্তুত করা হয়েছে। সমাবেশস্থলটি প্রথমে খিত্তা ও পরে খুঁটি নম্বর দিয়ে ভাগ করা হয়েছে। অংশগ্রহণকারীগণ খিত্তা নম্বর ও খুঁটি নম্বর মাধ্যমে নিজেদের অবস্থান সনাক্ত করবেন। বিদেশী মেহমানদের জন্য আলাদা নিরাপত্তা বেষ্টনী সমৃদ্ধ স্থান নির্ধারিত আছে, সেখানে স্বেচ্ছাসেবকরাই কঠোর নিরাপত্তা নিশ্চিত করবেন।  এই পবিত্র কাজের জন্য কাউকে কোন প্রকার মজুরী দেওয়া হয়না। সকলেই স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করে থাকে। এজতেমার ময়দানে যারা কাজ করেন তারা নিজের খাবারটিও নিয়ে আসেন। বিভিন্ন উপজেলা থেকে আগত মুসল্লীরা স্বেচ্ছাশ্রমে বাঁশ, পানি, চট, লাইট, বিদ্যুৎ, দড়ি ইত্যাদির দায়িত্ব নিজেদের মধ্যে ভাগ করে নিয়ে এই বিশাল আয়োজন করে থাকে। ফলে কাহারো উপরে তেমন কোন বাড়তি চাপ পড়েনা। 
আগত এক মুসল্লীর সাথে কথা বলে জানা যায়, আমরা এখানে তিন রাত অবস্থান করবো। শীত কালে এই আয়োজন হওয়ায় আমরা খুশি। তবে আল্লাহ তায়ালাকে খুশী করার জন্য যে কোন সময় আয়োজন করলে ও আমরা আসতাম। এখন হওয়াতে আমাদের একটু বেশি ভাল লাগতেছে। কেননা এখানে কোন অতিরিক্ত গরম লাগছেনা। আমরা দিন রাত আল্লাহ তায়ালার এবাদত করার মাধ্যমে সময়গুলি পার করতে পারব। সকলে আমাদের জন্য দোয়া করবেন। আমরা ও সকলের জন্য দোয়া করব। 

No comments:

Post a Comment