বশিরুল ইসলাম:
কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে সাংবাদিকদের জন্য প্রশিক্ষন কর্মশালার আয়োজন করা হয়। গতকাল বুধবার ১৪ ডিসেম্বর ২০১৬ ইং সংগঠনের নিজ কার্যালয় পায়েল প্লাজার ৪র্থ তলায় কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ৭১ টিভির জেলা প্রতিনিধি কাজী এনামুল হক ফারুক। আগত সকল প্রশিক্ষনার্থীদেরকে সাংবাদিকতার অতীত বর্তমান ও ভবিষ্যত ইতিহাস ও ঐতিহ্য নিয়ে আলোকপাত করেন। উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, সহ-সভাপতি মো: বাবর হোসেন, সাধারণ সম্পাদক মো: জুয়েল রানা, সহ সাধারণ সম্পাদক মো: খন্দকার আলে এমরান, সাংগঠনিক সম্পাদক মো বশিরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আবদুল আউয়াল সরকার, সহ- প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: জসিম উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: মামুনুর রশিদ মামুন, সহ ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: ফখরুল ইসলাম জিমি, দপ্তর সম্পাদক মো: মারুফুর রহমান, সদস্য মো: মনির হোসেন, মোস্তাক আহাম্মেদ, মো: সাইদুর রহমান সোহাগ, এস.এম সাহাদাৎ হোসেন, মো: ফজলে রাব্বী সহ প্রমুখ।

No comments:
Post a Comment