বশিরুল ইসলাম:
কুমিল্লা মহানগরীতে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে সাধারণ লোকজন। মহানগরীর চিহ্নিত কিছু স্থানে এই ঘটনা গুলো ঘটছে প্রতিনিয়ত।
গত ৭ মে কলেজ ছাত্র রফিক (১৮) সালাউদ্দিন হোটেলের দক্ষিণ পাশে টমছম ব্রিজের দিকে হেটে যাওয়ার সময় দামী মোবাইল হারায় ছিনতাইকারীর কবলে পরে। মোবাইল নিয়ে জোরাজুরি করলে তাকে পায়ে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা।
কুমিল্লা মহানগরীতে ছিনতাইকারীদের কবলে পড়ে সর্বস্ব হারাচ্ছে সাধারণ লোকজন। মহানগরীর চিহ্নিত কিছু স্থানে এই ঘটনা গুলো ঘটছে প্রতিনিয়ত।
ছিনতাইকারীদের কবলে পরাদের সাথে কথা বলে জানা যায়, গত কয়েকমাস ধরে ছিনতাইকারীরা বেপরোয়া হয়ে উঠছে। গত ২০ এপ্রিল সুজানগর চৌমুহনীতে ছিনতাইয়ের কবলে পড়ে ছুরিকাঘাতে আহত হয় জহিরুল ইসলাম সুমন(২০), সে হেটে যাওয়ার সময় ছিনতাই
কারীরা আক্রমন করে তার মোবাইল টাকা ছিনতাই করে নিয়ে যায়। টানাহেচড়া করলে ছিনতাইকারীরা তাকে কুপিয়ে জখম করে।
গত ৭ মে কলেজ ছাত্র রফিক (১৮) সালাউদ্দিন হোটেলের দক্ষিণ পাশে টমছম ব্রিজের দিকে হেটে যাওয়ার সময় দামী মোবাইল হারায় ছিনতাইকারীর কবলে পরে। মোবাইল নিয়ে জোরাজুরি করলে তাকে পায়ে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা।
গত ১৮মে জালাল উদ্দিন (৪৫) ছিনতাইকারীর কবলে পরে সবকিছু হারিয়েছে। তাদের সাথে দস্তাদস্তি করলে তারা তাকে মেরে রক্তাক্ত করে পরে হাত পা বেধে রাস্তার পাশে রেখে চলে যায়। সে যশোরের গৌগাছা থানার গোয়াতলী মোঘলডাঙ্গা গ্রামের সোনা মিয়ার ছেলে।
গত ২৩ মে মিঠু (২৬) কুমিল্লা মহানগরীর কান্দিরপাড় থেকে টমছম ব্রিজ যাওয়ার পথে সালাউদ্দিন হোটেলের দক্ষিন পাশে ছিনতাইকারীর কবলে পরে সাথে থাকা সব কিছু হারায় এবং ছিনতাইকারীর ছুরিকা
ঘাতে আহত হয়। সে মহানগরীর গোবিন্দপুর এলাকার আ: গনি মিয়ার ছেলে।
গত ২৪ মে সোহেল (২০) সালাউদ্দিন হোটেলের দক্ষিন পাশে রাত ৮টায় রিক্সা যোগে শাকতলা নিজ বাসায় যাওয়ার পথে ছিনতাইকারীর কবলে পরে মোবাইল টাকা হারায়। চিৎকার চেচামেচি করলে তাকে হাতে ও পায়ে কুপিয়ে জখম করে ছিনতাইকারীরা। সে মহানগরীর শাকতলা এলাকার আবুল হোসেনের ছেলে।
এব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু ছালাম মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৪ মে আমরা মহানগরীর কিছু চিহ্নিত ছিনতাইকারীকে আটক করে থানায় এসে স্বীকারোক্তি নিয়েছি। তারা বিভিন্ন মামলার সাথে জড়িত রয়েছে। আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করছি। সালাউদ্দিন হোটেলের পাশে এবং টমছম ব্রিজ এলাকায় কারা এই ধরণের ঘটনা গুলো ঘটাচ্ছে তাদের তথ্য নিয়ে ব্যবস্থা গ্রহন করবো।
এব্যাপারে কুমিল্লা জেলার পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, যে ব্যক্তিগুলো ছিনতাইকারীর কবলে পড়েছে তাদেরকে থানায় পাঠিয়ে দিন অভিযোগ করার পর ব্যবস্থা নেওয়া হবে।
No comments:
Post a Comment