চান্দিনা বার্তা ফেইসবুক আইডিতে গত ১৭ মে ২০১৭ ইং তারিখে জোয়াগ ইউনিয়নের যুবদলের সভাপতি নাছির তালুকদার ও শাহপরান তালুকদার বহিস্কৃত শিরোনামে সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন । প্রতিবাদ লিপিতে তারা উল্লেখ করেন সংবাদকটি সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। কেননা গত ১২ মে ২০১৭ চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি সম্পর্কে জরুরী মিটিংয়ের আয়োজন করা হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি ও চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ মো: খোরশেদ আলম। চান্দিনা উপজেলা যুবদলের সভাপতি কাজী ইঞ্জিনিয়ার শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি’র সহ সভাপতি ও চান্দিনার পৌরসভা বিএনপি সভা
পতি এবিএম সিরাজুল ইসলাম, চান্দিনা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জনাব মফিজুল ইসলাম ভূঞা এবং চান্দিনার পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক সাবেক (মেয়র) শাহ্ মুহাম্মদ আলমগীর খাঁন সহ উপজেলা যুব দলের নেতৃবৃন্দ। চান্দিনা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাও. আবুল খায়ের। উক্ত সভায় জোয়াগ ইউনিয়ন বা কোন ইউনিয়নের যুবদলের কোন নেতা বা কর্মী বহিস্কারের ব্যাপারে কোন সিদ্ধান্ত হয়নি ।
মো: নাছির উদ্দীন তালুকদার ও শাহপরান তালুকদার জানান, আমরা দীর্ঘদিন যাবৎ আলহাজ¦ খোরশেদ আলমের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চান্দিনা উপজেলা যুবদলের সাথে পূর্বে ছিলাম বর্তমানে আছি ভবিষ্যতেও থাকব। নেতা আমাদেরকে যেভাবে বলবে সেভাবে দলের স্বার্থে কাজ করে যাব। একটি মহল আমাদের প্রতি ঈর্ষানিত হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে দুর্বল করার জন্য অপপ্রচার চালিয়ে দলকে ভাঙ্গতে চায়। আমরা শতর্ক আছি তাই তা হতে দেবনা। আগামীতে কেউ এই ধরনের অপপ্রচারে লিপ্ত হলে তাদের বিরুদ্ধে বাংলাদেশ তথ্য প্রযুক্তি আইনে আমরা বিজ্ঞ আদালতের সাহায্য নিব।
চান্দিনা উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাও. আবুল খায়ের এ বিষয়ে জানান, দলীয় অফিসে আমাদের চান্দিনা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে জরুরী সভা হয়েছিল। সেদিন আমাদের প্রিয় নেতা আলহাজ¦ খোরশেদ আলম সাহেব উপস্থিত ছিলেন। গত ১২ মে ২০১৭ তারিখের সভায় যুবদলের কোন নেতা বা কর্মী বহিস্কারের বিষয়ে আলোচনা হয়নি। বহিস্কারের বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
কুমিল্লা উত্তর জেলা বিএনপি’র সভাপতি ও চান্দিনা উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ¦ খোরশেদ আলম এ বিষয়ে জানান, গত ১২ মে শুক্রবার ২০১৭ ইং তারিখে চান্দিনা উপজেলা বিএনপি কার্যালয়ে যুবদলের আহ্বায়ক কমিটি গঠনের ব্যাপারে জরুরী সভা আহ্বান করা হয়েছিল। সেখানে বিএনপি’র বিভিন্ন অংগসংগঠনের নানান কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা সেদিন সকলকে পিছনের সব কিছু ভুলে সামনের দিকে ভালভাবে কাজ করা এবং দলের ভাবমুর্তিকে কিভাবে আরো ফুটিয়ে তোলা যায় সেভাবে কাজ করার আহ্বান জানিয়েছি। কিন্তু যুবদলের কোন নেতা বা কর্মীকে বহিস্কারের ব্যাপারে কোন আলোচনা হয়নি। প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।
No comments:
Post a Comment