ব্যবসায় শিক্ষা ও মানবিক শাখায় ফলাফল বিপর্যয়।
বশিরুল ইসলাম:
কুমিল্লা শিক্ষাবোর্ডে এবছর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ কমেছে ব্যাপকভাবে। ব্যবসায় ও মানবিক শাখায় ফলাফলে বিপর্যয় ঘটেছে সবচেয়ে বেশি। এবছর পাসের হার ৫৯.০৩ শতাংশ। গণিতে ৩৪ হাজার ৬৮৯ এবং ইংরেজীতে ২৫ হাজার ৬০৬ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা তুলনামূলক ভাল ফলাফল করলেও মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখার শিক্ষার্থীরা গণিত ও ইংরেজীতে খারাপ করেছে। ব্যবসায় শিক্ষা শাখায় মাত্র ৮২জন শিক্ষার্থী এবং মানবিক শাখায় মাত্র ৩০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। ফলাফলে বিপর্যয়ে ইংরেজী ও গণিত শিক্ষার্থীদের প্রভাব পরেছে বেশি।
এবছর কুমিল্লা শিক্ষাবোর্ডে মোট ১লাখ ৮২ হাজার ৯৭৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করে উত্তীর্ণ হয়েছে ১লাখ ৮ হাজার ১১জন। জিপিএ-৫ পেয়েছে ৪৪৫০জন শিক্ষার্থী। গত বছরের তুলনায় এবছর জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যা ২৫০৪জন কম। গত বছর পাশের হার ছিল ৮৪ শতাংশ। গত বছরের তুলনায় এবছর পাসের হার কমেছে প্রায় ৩৫ শতাংশ।
কুমিল্লা শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কায়সার আহমেদ জানান, গণিতে আশঙ্কাজনক হারে ফেল করায় সামগ্রিকভাবে ফলাফলে প্রভাব পড়ছে। চলতি বছর ৩৪ হাজার ৬৮৯ জন শিক্ষার্থী সাধারণ গণিতে অকৃতকার্য হয়েছিল।
No comments:
Post a Comment