বশিরুল ইসলাম:
বরুড়া উপজেলার নরিন গ্রামে গাছ থেকে আম পারতে গিয়ে খবায়েজ (১৫) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। আহত খবায়েজকে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সে এখনো মৃত্যুর সাথে যুদ্ধ করছে।
এলাকাবাসী জানায়, খবায়েজ সকাল আনুমানিক ১০টায় আম পারতে গিয়ে গাছ থেকে পরে নিছে থাকা বাশের কচিতে বিদ্ধ হয়। তার চিৎকারে স্থানীয়রা দৌড়ে আসলে এই অবস্থা দেখে তাকে প্রথমে কুমেক হাসপাতালে পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। যেহেতু বাশের কচিটি পেট দিয়ে প্রবেশ করে পিঠ দিয়ে বের হয়েছে সেহেতু এটি বের করা বিপজ্জনক বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

No comments:
Post a Comment