বশিরুল ইসলাম:
কুমিল্লা লিভার ফোরাম ও নার্সিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত হেপাটাইটিস-বি ভাইরাস সচেতনতা বৃদ্ধি অন্ষ্ঠুানে প্রধান অতিথির বক্তৃতায় হেপাটোলজি ও গেস্ট্রো এন্ট্রারোলজি বিভাগের বিভাগীয় প্রধান ও মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. ইজাজুল হক বলেন আগামী ২০৩০ সালের মধ্যে কুমিল্লাকে হেপাটাইটিস-বি ভাইরাস মুক্ত করতে চাই। এজন্য আপনাদের সকলের সহযোগীতা ও সচেতনতা প্রয়োজন। তাই সাংবাদিক, ডাক্তার, ইঞ্জিনিয়ার থেকে শুরু গ্রামের সাধারণ মানুষ পর্যন্ত সকলে এই ব্যাপারে সচেতন হতে হবে এবং সকলে এই টিকা গ্রহন করতে হবে । উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. ফরহাদ আবেদীন হেপাটাইটিস-বি ভাইরাসের উপর একটি প্রেজেন্টেশান প্রর্দশন করেন। তিনি তার আলোচনার এক পর্যায়ে বলেন এই রোগ নিরাময় করা সম্ভব তবে এই রোগের খরচ অনেক বেশি। এখন এ রোগের প্রতিষেধক বের হয়েছে। কিন্তু এই রোগের জন্য যে টাকা খরচ হবে তা সকলের পক্ষে চিকিৎসা করা সম্ভব হয়ে উঠেনা। উক্ত অনুষ্ঠানে নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ রোকেয়া বেগমের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী অনামিকা ভেরোনিকা ছেড়াম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর মো: মোবারক হোসেন, শিরিন আক্তার, সেলিনা আক্তার ও মো: মনিরুল ইসলাম সরকার সহ প্রমুখ।

No comments:
Post a Comment