বশিরুল ইসলাম:
চান্দিনা উপজেলা মৎস অফিসের আয়োজনের মাসিক সভা ও প্রশিক্ষন কর্মসূচীর আয়োজন করা হয়। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানে চান্দিনা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা রাধেশ্যাম বৈষ্ণব এর সভাপতিত্বে নবাগত মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা জয় বণিক এর সাথে চান্দিনা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত লিফদের পরিচয় সম্পন্ন শেষে প্রশিক্ষন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লিফ জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় নি¤েœ উল্লেখিত সিদ্ধান্ত সমূহ গৃহীত হয়।
প্রত্যেক মাসের ২য় রবিবার মাসিক সভা অনুষ্ঠিত হবে। মাসিক সভার একটি ব্যানার তৈরি করা হবে। সিআইজি সদস্যদের গঠিত কমিটির প্রত্যেকের একটি করে একাউন্ট করতে হবে এবং একাউন্ট সম্পর্কিত জটিলতা দূরীকরণে উপজেলা মৎস্য অফিস থেকে স্মরক সহ একটি চিঠি ব্যাংক ম্যানেজার বরাবর ইস্যু করা হবে। সিআইজি সদস্যদের নাম পরিবর্তন করতে হলে রেজুলেশন করে পরিবর্তন করতে হবে। প্রত্যেক লিফদের পরামর্শ রেজিস্ট্রার খুলতে হবে। প্রত্যেক মাসে পরামর্শ প্রদানের তথ্য উপজেলা মৎস্য অফিসে প্রেরণ করতে হবে। আলোচনা শেষে প্রশিক্ষনে মাছের বিভিন্ন সমস্যা ও সমাধানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার ফিল্ড এ্যাসিসটেন্ট মো: সাইদুর রহমান, শুহিলপুর ইউনিয়নের লিফ মো: শরীফ হোসেন, বাতাঘাসী ইউনিয়নের মো: শরীফ আহমেদ, মাধাইয়া ইউনিয়নের মাও. শহীদ উল্লাহ, মহিচাইল ইউনিয়নের জাহাঙ্গীর আলম, কেরণ খাল ইউনিয়নের হ্যাপি রানী পাল, বাড়েরা ইউনিয়নের খাদিজা আক্তার, করকইট ইউনিয়নের এ.কে. এম মাসুদুর রহমান, মাইজখার ইউনিয়নের মো: গিয়াস উদ্দিন, গল্লাই ইউনিয়নের মো: বশিরুল ইসলাম ও জোয়াগ ইউনিয়নের মো: শরিয়ত উল্লাহ মিয়ান প্রমুখ।

No comments:
Post a Comment