পূর্ব শত্রুতার জেরে ঘরে আগুন ২.৫লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি।

বশিরুল ইসলাম:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিবির বাজার এলাকার বিবিশাহ মাজারের পশ্চিমপাশে রিক্সা চালক শফিকুল ইসলামের ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটে গত ১২ মে দিবাগত রাত ১টায়। আগুনে পুড়ে ছাই হয়েছে প্রায় ২.৫লক্ষাধিক টাকার মালামাল। ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে ঘটেছে বলে ধারনা পরিবারের লোকদের। 
পরিবারের সদস্য ও স্থানীয় লোকদের সাথে কথা বলে জানা যায়, রিক্সা চালক শফিকুল ইসলাম চান্দিনা শশুরবাড়ীতে বেড়াতে গেলে গত ১২ মে দিবাগত রাত ১টায় ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। স্থানীয়রা টের পেয়ে দৌড়ে এসে দেখে ঘরের সব কিছু পুড়ে ছাই। কোন কিছুই ভাল অবস্থায় উদ্ধার করা যায়নি। ঘরের মালিক শফিকুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে আমি এ বাড়ী ছেড়ে দেওয়ার জন্য হুমকি দিয়ে আসছে মৃত ইমান আলীর ছেলে জামাল ও মৃত কাজী ফজর আলী ছেলে মালেক। মালেক অবৈধ ব্যবসা করে । আমার বাড়ীটি ছেড়ে না দিলে  ডিবি পুলিশ দিয়ে হয়রানি করার হুমকি দিয়েছে কয়েকবার। পূর্বে আমাদের বাড়ীতে অবৈধ মাল রেখে ডিবি পুলিশকে খবর দিয়ে উল্টো আমাদের নামে মামলা দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের বাড়ী দখলের জন্য নানাভাবে হয়রানি করেছে জামাল ও মালেক। 
অরণ্যপুর গ্রামের  ৮নং ওয়ার্ড মেম্বার রিপন মাস্টার জানান, গত ১২ মে রাত ১২টা কিংবা ১টায় যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত দুঃখজনক। আমি ঘটনাস্থলে গিয়েছি সাথে চেয়ারম্যান সাহেব ও গিয়েছে কিন্তু কে বা কাহারা ঘটনাটি ঘটিয়েছে তাহা আমরা জানি না । জামাল ও মালেকের ব্যাপারে চেয়ারম্যান সাহেবের নিকট কেউ কিছু বলেনি বা আমার কাছেও কেউ কিছু বলেনি। 

৬নং জগন্নাথপুর ইউনিয়নের চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুন জানান, বিবিরবাজার বিবিশাহ মাজারের সাথের বাড়ীতে আগুন লেগেছে শুনে আমি বাড়ীটি দেখতে গিয়েছিলাম। গভীর রাতে বাড়ীতে আগুন লেগেছে বিধায় কে বা কাহারা আগুন দিয়েছে কোথায় থেকে লেগেছে বা কেউ উদ্দেশ্য প্রণোদিতভাবে আগুন লাগিয়েছে কিনা তা বুঝা যাচ্ছেনা। তবে এখানে মাদক ব্যবসায়ীদের আস্তানা । শুনেছি থানায় জিডি করা হয়েছে। 


No comments:

Post a Comment