বশিরুল ইসলাম:
কুমিল্লার স্বেচ্ছাসেবী সংগঠন বারপাড়া সমাজকল্যাণ পরিষদ (বাসকপ) এর উদ্যোগে গত শুক্রবার ২৮ এপ্রিল স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে পিএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, ৬নং জগন্নাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: মামুনুর রশিদ মামুন, ধনেশ^র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুনুর রশিদ, ৩নং ওয়ার্ড মেম্বার ও ৬নং জগন্নাথপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো: শাহজাহান সাজু, সমাজ সেবক হাজী আলী আশ্রাফ, হাজী আব্দুল হালিম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, কৃতি শিক্ষার্থী , অভিভাবক
ও হতদরিদ্র পরিবারের সংগ্রামী শিক্ষার্থী বৃন্দ উপস্থিত ছিলেন।

সংগঠনের সভাপতি ইঞ্জি. ইলিয়াছ আহমেদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হাফেজ মো: কামরুল হাসানের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী সদস্য ইরফান, দপ্তর সম্পাদক মো: সজীব আহমেদ, সহ-সভাপতি মো: কামাল হোসেন, সংগঠনের প্রতিষ্ঠাতা মো: আব্দুস সামাদ ও ধনেশ^র উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো: নুরুল আমিন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বারপাড়া সমাজকল্যাণ পরিষদের এই মহতী উদ্যোগের ধারাবাহিকতা বজায় রাখতে হবে, তিনি সংবর্ধিত প্রত্যেক কৃতি শিক্ষার্থীদের এককালীন এক হাজার টাকা করে বৃত্তি দেওয়ার প্রতিশ্রুতি দেন। বিশেষ অতিথি মো: মামুুনুর রশিদ বলেন, বাসকপের প্রতিষ্ঠালগ্ন থেকে যেভাবে পাশে ছিলেন ভবিষ্যতেও থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি এই অনুষ্ঠানে ঘোষণা করেন উপজেলা চেয়ারম্যান ও এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বারপাড়া ধনেশ^র সংযোগ সড়কটি শীঘ্রই নির্মাণ করা হবে। সভাপতি তার সমাপনী বক্তব্যে বলেন, সংগ্রামী শিক্ষার্থীদের যারা বার্ষিক পরীক্ষায় অংশগ্রহন করে শ্রেণী রোল এক থেকে পাঁচ এর মধ্যে থাকবে তাদের পড়াশোনার খরচ সংগঠন বহন করবে। বক্তব্যের পরে ২৯জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করা হয় এবং দরিদ্র পরিবারের ৬৫জন সংগ্রামী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
No comments:
Post a Comment