বশিরুল ইসলাম:
কুমিল্লা সদর উপজেলার পালপারা ব্রিজের ১কি: মি: পশ্চিমে ভোর ৫টায় ফারুক মিয়া (২৮) নামে পত্রিকার হকারকে হত্যার ঘটনায় ষোলনল গ্রামের সাক্কু মিয়ার ছেলে সোলেমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ঐ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদা বাজ বলে জানিয়েছে পুলিশ।
কুমিল্লা সদর উপজেলার পালপারা ব্রিজের ১কি: মি: পশ্চিমে ভোর ৫টায় ফারুক মিয়া (২৮) নামে পত্রিকার হকারকে হত্যার ঘটনায় ষোলনল গ্রামের সাক্কু মিয়ার ছেলে সোলেমান নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে ঐ এলাকায় চিহ্নিত সন্ত্রাসী এবং চাঁদা বাজ বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, ষোলনল এলাকায় দীর্ঘদিন ধরে সে বিভিন্ন অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। সে কিছুদিন পূর্বে ও ফারুকের নিকট টাকা চেয়েছিল। সে পূর্বে বিল্লাল চেয়ারম্যানের সাথে থাকতো এবং কাজ করতো বর্তমানে সে সিরাজ মেম্বার এর সাথে চলে এবং তার সাথে কাজ করে। শুরু থেকেই স্থানীয়রা ধারণা করে আসছে সোলেমান ফারুক হত্যাকান্ডের ঘটনায় জড়িত থাকতে পারে। গত দুই দিনে থানা পুলিশ ও পিবিআই পুলিশ অভিযান চালিয়ে বুড়িচং থানার চয়গড়িয়া এলাকা থেকে সোলেমানকে আটক করে । কুমিল্লা কোতয়ালী থানায় তার বিরুদ্ধে হত্যা, গুম, চাঁদাবাজী, বিষ্ফোরক সহ ৫টি মামলা রয়েছে।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এক কর্মকর্তা জানান, ঘটনার পর পর থানা পুলিশের পাশাপাশি পিবিআই পুলিশ ও কাজ করতে থাকে। বুড়িচং থানার বিভিন্ন স্থানে ধাওয়া খেয়ে সোলেমান থানা পুলিশের হাতে ধরা পরেছে। এই ঘটনার সাথে আরো কেউ জড়িত আছে কিনা তা তদন্ত করার জন্য মামলাটি পিবিআই পুলিশ আবেদন করেছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সালাম মিয়া জানান, ঘটনার পর পর পুলিশ সদস্যরা আসামীকে খোজার জন্য তৎপর থাকে। গত দুই দিনের অভিযানে গতকাল ৩টায় বুড়িচং থানার চয়গরিয়া এলাকা থেকে সোলেমানকে আটক করা হয়। কোতয়ালী থানায় তার বিরুদ্ধে ৫টি মামলা রয়েছে। ফারুক হত্যার ঘটনায় সে ৬মামলার আসামী।
কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, পালপাড়া ব্রিজ এলাকায় ফারুক হত্যার ঘটনায় সোলেমান নামে এক আসামীকে আটক করেছে পুলিশ। বর্তমানে তাকে জিজ্ঞাসাদ চলছে। আশা করি তার নিকট থেকে হত্যার রহস্য জানতে পারব।
উল্লেখ্য গত মঙ্গলবার ভোর ৫টায় পালপাড়া ব্রিজের পশ্চিম পাশে ভুইয়ার বাড়ীর রাস্তার মাথায় ফারুককে হত্যা করে দুর্বত্তরা। ঐ ঘটনাস্থল থেকে ১ জোড়া জুতা ও ব্যাংক রশিদ উদ্ধার । নিহত ফারুক মিয়া আদর্শ সদর উপজেলার উত্তর জামবাড়ি এলাকার আব্দুল মান্নানের ছেলে। প্রতিদিনের মতো ভোরে বাড়ি থেকে পত্রিকা বিলি করার জন্য সে ভোর ৪.৩০ টায় বের হয়। তার সাথে ২লক্ষ ৪৫ হাজার টাকা ছিল। গত সোমবার দিবাগত রাতে সমিতির টাকা ব্যাংকে জমা করার জন্য টাকা গুলো নিয়েছিল। ধারণা করা হচ্ছে সমিতি বা বাড়ীর আশে পাশের কেউ এই ঘটনার সাথে জড়িত থাকতে পারে। তবে কিছুদিন পূর্বে ও তার মোবাইল রেখে দিয়েছিল পালপাড়া ব্রিজ এলাকার কিছু বখাটে। পরবর্তীতে ব্যাপারটি বিভিন্নভাবে সমঝোতা হয় এবং মোবাইল ফেরত দেয়। ঐ ঘটনার পর থেকে গোমতী নদীর পাড় দিয়ে কিছুদিন হয় সে আসা যাওয়া না করে বাড়ীর ভেতর দিয়ে পালপাড়া ব্রিজের নিকট এসে গোমতির পাড় উঠতো। ঘটনাটি পরিকল্পিত বলে ধারণা করছেন অনেকে। ঐ পরিবারে ফারুক সহ আরো এক ভাই ও এক বোন রয়েছে। ভাইটি মানুষিক ভারসাম্যহীন, মা অনেক আগেই মারা গিয়েছে বাবা ও অসুস্থ্য দীর্ঘদিন ধরে। পরিবারটি একমাত্র ফারুকের উপর নির্ভরশীল ছিল। দেড় বছর হয় বিয়ে করেছিলেন বুড়িচং উপজেলার পাহারপুর এলাকার আব্দুল মালেকের মেয়ে তাসলিমা আক্তারকে। চার মাসের একটি ফুটফুটে কণ্যা সন্তান রয়েছে।
No comments:
Post a Comment