বশিরুল ইসলাম:
কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গল্লাই গ্রামে সাবেক শিক্ষা সচিব ইরশাদুল হক কর্তৃক প্রতিষ্ঠিত আবেদা-নূর ফাউন্ডেশন। উক্ত ফাউন্ডেশনের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গড়া আবেদা-নূর ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশন (আনোসা)। আনোসা’র উদ্যোগক্তা ও প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আতাউর রহমান গনির সার্বিক তত্ত্বাবধানে আবেদা-নূর ওল্ড স্টুডেন্ট এসোসিয়েশনের প্রাক্তন শিক্ষার্থীরা প্রতি বছর বিভিন্ন উপলক্ষে একত্রিত হয়ে থাকে। ঈদ পুনর্মিলনীর পাশাপাশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও করা হয়ে থাকে উক্ত প্রতিষ্ঠানের পক্ষ থেকে।
প্রতি বছরের ন্যায় এবছর ঈদুল ফিতর উপলক্ষে গত ২৭ জুন আনোসা সংগঠনের উদ্যোগক্তা ও সংগঠনের সভাপতি ’র সভাপতিত্বে প্রাক্তন শিক্ষার্থীরা তাদের বিগত দিনের প্রতিষ্ঠানে শিক্ষাকালীন সময়ের স্মৃতিচারণ করেন। অনেক শিক্ষার্থী তাদের প্রাক্তন বন্ধুদের কাছে পেয়ে আবেগ আপ্লোত হয়ে পড়েন। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের স্বতস্ফুর্ত অংশ গ্রহনে আবেদা-নূর ফাউন্ডেশনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। প্রাক্তন শিক্ষার্থীদের স্মৃতিচারন ও মোটিভেশনাল বক্তব্য শুনে খুশি এবছর এ+ পাওয়া প্রায় ৭২জন শিক্ষার্থী । এধরনের সামা
জিক, অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত হতে পেরে আগত নতুন শিক্ষার্থীরা খুশি ও আনন্দিত। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবেদা-নূর বিএম কলেজের প্রথম ব্যাচের মেধাবী ছাত্র ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ফেণী শাখার ব্র্যাঞ্চ ম্যানেজার মো: আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবেদা-নূর উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের মেধাবী ছাত্র ও চট্টগ্রাম ইসলামি বিশ^বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো: হেলাল উদ্দিন, আবেদা-নূর বিএম কলেজের মেধাবী ছাত্র ও দি ডেইলী স্টার পত্রিকার সাংবাদিক গাজী তওহীদ, নাভানা ফার্মাসিউটিক্যালস লি: এর কক্সবাজার শাখার রিজিওনাল ম্যানেজার মো: শরিফুল ইসলাম, আবেদা-নূর উচ্চ বিদ্যালয়ের ২০০৬এর মেধাবী ছাত্র ও কুমিল্লা বিশ^বিদ্যালয়ের ছাত্র আবু নাছের অপু। আরো উপস্থিত ছিলেন আবেদা-নূর উচ্চ বিদ্যালয়ের-২০০৮ ব্যাচের মেধাবী ছাত্র নবজাগরন ফাউন্ডেশন রাজশাহী শাখার প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি এবং মেরিন এন্ড ইন্ড্রাস্ট্রিয়াল এনার্জি বাংলাদেশ এর চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) ইঞ্জিনিয়ার মো: সাইফুর রহমান। অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথি সহ অন্যান্য অতিথিরা তাদের ব্যক্তি জীবন ও শিক্ষাজীবনের নানান স্মৃতিচারণ করার পাশাপাশি আনোসা’র কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ভূয়সী প্রশংসা করেন। এসময় তারা আরো বলেন, সকলে ঐক্যবদ্ধ থেকে আনোসাকে এগিয়ে নিতে হবে এবং এর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে আমরা সব সময় আনোসা’র পাশে আছি এবং থাকব।


No comments:
Post a Comment