অটোচালক হত্যার ঘটনার ৪ ঘন্টায় ঘাতক আটক
বশিরুল ইসলাম:
কুমিল্লায় আক্কাস মিয়া (৬০) নামে এক অটোচালককে হত্যার ঘটনার চার ঘন্টার মধ্যে কোতয়ালী থানা পুলিশের চিরুনী অভিযানে একই থানার মাঝিগাছা এলাকা থেকে হত্যার মূল ঘাতক সহ ঘটনার সাথে জড়িত আরো একজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো অটোচালক মো: হৃদয় হোসেন(২০) ও মো: লিটন (২০)। নিহত আক্কাছ মিয়া কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাথুরিপাড়া মানিক মিয়ার বাড়ীর মৃত সোনা মিয়ার ছেলে। উক্ত ঘটনায় নিহত আক্কাছ মিয়ার ছেলে আজাদ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
জানা যায়, মো: লিটন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার লালমাই বাজার এলাকার তাজু মিয়া বাড়ীর নছুরুল উদ্দিনের ছেলে। সে মধ্যম মাঝিগাছা এলাকায় মৃত আজদেক আলীর বাড়ীতে ভাড়া থাকতো
।
মো: হৃদয় হোসেন দাউদকান্দি থানার বিটিশ^র এলাকার মৃত আমির হোসেনের ছেলে। সে চর্থা থিরাপুকুরপাড় কসাই দেলোয়ারের বাড়ীতে ভাড়া থাকতো।
গত ২৩ তারিখ দিবাগত রাত ১১.৩০টায় বিবির বাজার নাছিমা প্লাজার দক্ষিন পাশে বন্দর রোডে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। পরবর্তীতে আহত আক্কাস মিয়া প্রদীপ শীলের দোকানের সামনে এসে পড়ে যায় তাকে স্থানীয়রা হাসপাতালে নেওয়ার প্রস্তুতি নিলে দেখা যায় সে মৃত। মূলত অটোরিক্সাটি ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘাতকরা তাকে এই হত্যা করেছে বলে দাবী নিহতের ছেলে আজাদের। আজাদ আরো জানায় আমার বাবা ঐদিন রাত ১০টায় ঘর থেকে বের হয়। দেড় ঘন্টা পর জানতে পারি বাবাকে কে বা কাহারা হত্যা করেছে। বিবিরবাজার প্রদীপ চন্দ্র শীলের দোকানের সামনে পড়ে রয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আবু ছালাম মিয়া জানান, গত ২৩তারিখ দিবাগত রাত ১১.৩০টায় হত্যাকান্ডের ঘটনা ঘটার পরপর আমাদের থানা পুলিশ ঘাতকদের আটকের জন্য চিরু অভিযান শুরু করে। হত্যার কান্ডের চার ঘন্টার মধ্যে আমরা কোতয়ালী থানার মাঝিগাছা এলাকা থেকে মূল ঘাতক সহ তার সহযোগী আরো একজনকে আটক করতে সক্ষম হয়েছি। হত্যা কান্ডের ঘটনায় নিহত আক্কাছ মিয়ার ছেলে আজাদ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। আমরা আটককৃত আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করছি।

No comments:
Post a Comment