বশিরুল ইসলাম:
আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লা জেলা ও মহানগর কমিটির আয়োজনে হাউজিং এস্টেট মাদরাসা-এ কাদেরিয়া বখশীয়া মিলনায়তনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে পবিত্র মাহে রমজানের শিক্ষা ও আমাদের করণীয় বিষয়ক আলোচনা সভায় কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ও কুমিল্লা বখশীয়া দরবার শরীফের শাহজাদা জালাল উদ্দিন বখশী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মুহাম্মদ সোহেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের ১২নং ওয়ার্ড কাউন্সিলর মুহাম্মদ ইমরান বাচ্চু, ১৬নং ওয়ার্ড কাউন্সিল জাহাঙ্গীর হোসেন বাবুল, ১৮নং ওয়ার্ড কাউন্সিলর হাজী আফসান মিয়া, ৬নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন, ১২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শফিউল আজম রতন, ইঞ্জিনিয়ার সাহিদুল হক, ফয়সল হসপিটালের স্বত্বাধিকারী নাছির উদ্দিন আহমদ, শান্তি সেতু মিশন কুমিল্লার চেয়ারম্যান দয়াল নুরুল ইসলাম সুজন, রাজগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আজিজুর রহমান আজগর, দৈনিক চকবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মুহাম্মদ পারভেজ। উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক
সম্পাদক মাওলানা মুহাম্মদ আনোয়ার হোসাইন রেজভী, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান, পদুয়া দরবার শরীফের ক্বারী মুহাম্মদ ওবায়দুল্লাহ। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা আহলে সুন্নাত ওয়াল জামাতের সহ-সভাপতি মো: নাজমুল হাসান সরকার, সহ-সাধারণ সম্পাদক মুহাম্মদ মোবারক হোসাইন (ফিরোজী) শাহেদী বখশী, অর্থ-সম্পাদক মাওলানা মুহাম্মদ নুরুল আলম রেজভী, দপ্তর সম্পাদক ছৈয়দ আব্দুল বাকী, কুমিল্লা মহানগরের সহ-সভাপতি শাহ মুহাম্মদ মবিন রহমানী বখশী, সহ সভাপতি হাজী মুহাম্মদ রাশেদ সহ রেজভীয়া দরবার শরীফ, বখশীয়া দরবার শরীফ, গোলাপ রহমানীয়া দরবার শরীফ, পানুয়া দরবার শরীফ, নুরী বাবা দরবার শরীফ, সবুরীয়া দরবার শরীফ, মুহাম্মদ আলী বখশী দরবার শরীফ, কুতুব শাহ দরবার শরীফ, শাহজালাল দরবার শরীফ, সৈয়দ রেজাশাহ দরবার শরীফ, আমজাদ শাহ দরবার শরীফ, ওসমানীয়া বখশীয় দরবার শরীফ, হেছামিয়া দরবার শরীফ এর প্রতিনিধি বৃন্দ ও জেলা ও মহানগর কমিটির নেতৃবৃন্দ। আলোচনা সভা ও ইফতার মাহফিল পরিচালনা করেন আলহাজ¦ মোহাম্মদ মনসুর হেলাল মাইজভান্ডারী ।

No comments:
Post a Comment