হত্যা না আত্মহত্যা?

বশিরুল ইসলাম:
স্বামী প্রবাসে স্ত্রী দেশে। শাশুড়ী ও বাশুর প্রায় সময় নির্যাতন করতো সিমাকে (২৭)। সংসারের টাকা পয়সা খাওন খরচের টাকা সব আসে বাশুর রাসেলের নিকট । সে বাজার করে যা দেয় তাই খেতে হয় সিমাকে। সপ্তাহে তরকারি চাউল সংসারে যা যা দরকার তার চেয়ে অনেক কম দিয়ে আসতো বাশুর রাসেল। এ নিয়ে স্বামীকে জানালে নির্যাতনের স্বীকার হতে হয় সিমাকে। এরই সূত্র ধরে কয়েকবার স্থানীয়ভাবে বাশুর রাসেল ও শাশুড়ী সানোয়ারা বেগমকে সতর্ক করার পরে ও নির্যাতন বন্ধ হয়নি। এতে করে বাধ্য হয়েই সিমা আত্মহত্যা করে এমনটি জানান সিমার ভাই নয়ন। 
চৌদ্দ্রগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিম করা গ্রামের ফরিদ মিয়ার ওমান প্রবাসী পুত্র মিন্টু মিয়ার স্ত্রী সিমা (২৭) বিষপানে আত্মহত্যা করেছে। সিমার এক মেয়ে ও দুই ছেলে রয়েছে বলে জানিয়েছে বাশুর রাসেল। 
নিহত সিমার স্বজনরা জানান, গত ১১বছর পূর্বে চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের জিনিমকরা গ্রামের ফরিদ মিয়ার পুত্র মিন্টু মিয়াকে পারিবারিকভাবে বিবাহ করে সিমা। বিবাহের পর বাশুর রাসেল ও সানোয়ারা বেগমের অত্যাচারে সংসার থেকে আলাদা হতে বাধ্য হয় সিমা। কিন্তু তার পরে ও সিমাকে তার বাশুর রাসেল এবং তার স্ত্রী মাসুদা বেগম ও শাশুড়ী সানোয়ারা বেগম বিভিন্ন সময় বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে। এব্যাপারে কয়েকবার তাদেরকে স্থানীয়ভাবে সতর্ক করা হয়েছে। প্রবাসী মিন্টু মিয়া তার ভাই রাসেলকে হাটবাজার করে দেওয়ার দায়িত্ব দিলে সে বাজার করে সপ্তাহে যা দেওয়ার কথা তা ঠিকভাবে দেয়নি। এই নিয়ে কয়েকবার মিন্টু মিয়াকে জানানোর পর রাসেল ও রাসেলের স্ত্রী মাসুদা ক্ষিপ্ত হয়ে মিন্টুকে মিথ্যা কথা বলে তাকে উত্তেজিত করলে ওমান প্রবাসী মিন্টু মিয়া ফোন দিয়ে সিমাকে খারাপ ভাষায় গালিগালাজ করে এবং তাকে বাজে কথা বার্তা বলে । তাকে তালাক দেওয়া হবে বলে হুমকি ও দেওয়া হয়।  নানা রকম মানুষিক চাপ সহ্য করতে না পেরে সিমা বিষপানে আত্মহত্যা করতে বাধ্য হয়। সিমাকে আত্মহত্যা করতে প্ররোচনা দিয়েছে রাসেল ও রাসেলের স্ত্রী মাসুদা। তাই রাসেল, রাসেলের স্ত্রী মাসুদা ও শাশুড়ী সানোয়ারা বেগমের তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহন করে শাস্তির দাবী করছি। এব্যাপারে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।  
উক্ত ঘটনায় চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার মো: আবুল
ফয়সল জানান,  চিওড়া ইউনিয়নে এই ধরনের ঘটনা সম্পর্কে আমাদেরকে কেউ কিছু জানায়নি। আমরা ব্যাপারটি জাানিনা। 

No comments:

Post a Comment