বশিরুল ইসলাম:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সরকারি মালামাল বিক্রির দায়ে দুইজনকে পুলিশে দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আটককৃত ব্যক্তিরা হলো মুন্না হাসান (১৪) ও সাইফুল ইসলাম (৩৫)। মুন্না হাসান আদর্শ সদর উপজেলার ৬নং জগন্নাথপুর ইউনিয়নের মৃত স্বপন মিয়ার ছেলে ও সাইফুল ইসলাম বুড়িচং উপজেলার পূর্ব হুরা চৌধুরী বাড়ীর সুলতান আহম্মদের ছেলে। গতকাল বুধবার তাদের দুইজনকে হাসপাতালের গেইট থেকে আটক করে পুলিশে দেওয়া হয়। মুন্না হাসান পেশায় ধুপা ও সাইফুল ইসলাম পেশায় ঔষধ ব্যবসায়ী। তাদেরকে হাসপাতালের সামনে ফার্মেসী দোকান থেকে আটক করেছে অত্র হাসপাতালে সর্দার মো: জাকির হোসেন। আটকের সময় তাদের নিকট হতে ১০ প্যাকেট প্যারাফাইন গজ ড্রেসিং ও ২ প্যাকেট কটন পাওয়া যায়। যার আনুমানিক মূল্য প্রায় ১০হাজার টাকা। আটককৃতরা এই ধরনের ঘটনার সাথে জড়িত ৫জনের নাম উল্লেখ করেছে বলে জানায় স্থানীয় লোকজন।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক ডা. স্বপন কুমার অধিকারীর নিকট জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, হাসপাতালের সামনের ফার্মেসী দোকান থেকে সরকারি মালামাল সহ জড়িত ব্যক্তিদের পুলিশে দেওয়া হয়েছে। কেউ হাসপাতালের ঔষধ, সরঞ্জাম অথবা সরকারি যে কোন জিনিস হাসপাতালের বাহিরে নিয়ে যায় এবং বিক্রি করে আমরা তথ্য পেলে তাকে পুলিশের মাধ্যমে জেলহাজতে পাঠাবো। হাসপাতাল অথবা হাসপাতালের বাহিরের যেই হউক না কেন কাউকে ছাড় দেওয়া হবেনা। হাসপাতালের শৃংখলা, উন্নত পরিবেশ ও সরকারি সম্পদ রক্ষার জন্য যা যা করতে হয় আমার পক্ষ থেকে সব কিছু করা হবে।

No comments:
Post a Comment