বশিরুল ইসলাম:
দখলের কবলে কুমিল্লার সড়ক ও মহাসড়কের পাশের ফুট পাত ও রাস্তা। ফুটপাত এবং রাস্তা দিন দিন দখলদারদের দখলে চলে যাচ্ছে। শহরের বিভিন্ন স্থানে রাস্তার পাশে অবৈধভাবে গড়ে উঠা স্থাপনার কারণে সড়কের উপর দিয়েই চলাচল করতে হচ্ছে পথচারীদের। এতে করে বিভিন্ন ভাবে যানজটের সৃষ্টি হয়। সম্মুখীন হতে হয় দুর্ঘটনার। রাস্তার উপর অস্থায়ীভাবে জায়গা দখল করে বেচা-কেনা শুরু করেছে বিক্রেতারা। প্রশাসনের চোখে ধুলি দিয়ে শহরের প্রাণ কেন্দ্র কুমিল্লা শিক্ষাবোর্ডের সামনে, টমছম ব্রিজ, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে, শাসনগাছা, চকবাজার, রাজগঞ্জ, জাঙ্গালিয়া, পদুয়ার বাজার বিশ^রোড, ময়নামতি ক্যান্টমেন্ট এলাকা, বাখরাবাদ, চান্দিনা বাজার, দেবিদ্বার বাজার সহ এরকম বিভিন্ন উপজেলা রাস্তার উপর স্থান করে নিয়েছে চা দোকানদার, ফল ও মাছ বিক্রেতারা। হাটার জন্য যথেষ্ট জায়গা না থাকায় প্রধান সড়ককেই হাটার একমাত্র অবলম্বন হিসেবে বেছে নিয়েছে পথচারীরা।

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ফুটপাত দখল করে বিভিন্ন প্রকার অস্থায়ী দোকানপাট তৈরি করে কেনাবেচার কারণে প্রতিনিয়ত সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। শুধু কুমিল্লা মহানগরীতে নয় বিভিন্ন উপজেলা গুলোতে রাস্তার উপর দোকান পাট ও বাজার বসতে দেখা গিয়েছে। কুমিল্লা টমছম ব্রিজ মোড়ে অটোরিক্সা আর সিএনজি স্ট্যান্ড টমব্রিজের পশ্চিম পাশে রাস্তার উপর কাচা বাজার আর সিএনজি স্ট্যান্ড কুমিল্লা মেডিকেল কলেজ ও হাসপাতালের সামনের ফুট পাত দখলে নেমেছে একটি চক্র। আর এই চক্রটি উল্লেখিত স্থান গুলোতে রাজনৈতিক ব্যক্তিদের প্রশ্রয়ে থেকে চালিয়ে যাচেছ রাজত্ব।
অনুসন্ধানে জানা যায়, কিছু অসাধু চাদাবাজ রাজনৈতিক ব্যক্তিদের নাম ভাঙ্গিয়ে শহরের প্রধান প্রধান সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে শত শত অবৈধ দোকান বসিয়ে মোটা অংকের ভাড়া আদায় করছে। শুধু রাজনৈতিক নেতাকর্মী নয় বরং দায়িত্বরত ট্রাফিক পুলিশরাও তাদের কাছ থেকে দৈনিক এবং মাসে মাসোয়ারা নিয়ে থাকে বলে একাধিক সূত্রে জানা গিয়েছে।
সম্প্রতি ভ্রাম্যমান আদালত বিশেষ অভিযানের মাধ্যমে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ করলে ও উচ্ছেদের পর পরই পুনরায় একই স্থানে বিকল্প উপায়ে অবৈধ স্থাপনা আবার স্থাপন করছে।
এ ব্যাপারে পথচারীদের সাথে কথা বলে জানা যায়, প্রতিদিন অফিসের কাজ শেষে বাড়ী ফেরার পথে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল সড়কে দুই পাশে ফুটপাতের পাশে অবস্থিত বিভিন্ন ধরনের তরকারি, মাছ ও ফলের দোকান থাকার কারণে ফুটপাত দিয়ে চলাচলে বিঘœ সৃষ্টি হয়। এতে করে রাস্তার উপর দিয়ে চলাচল করতে গিয়ে অটোরিক্সা ও সিএনজি’র ধাক্কা খেতে হয়। এতে পথচারীদের রাস্তার উপর দিয়ে চলাফেরা করতে হয় এবং বিপরীত দিক থেকে আসা যানবাহন যানজটের সম্মুখীন হচ্ছে। মানুষ রাস্তার উপর দিয়ে চলাচলের কারণে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে। এতে দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ জনগণকে। এসব দিক বিবেচনা করে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা এবং জেলা প্রশাসকের দৃষ্টি আকর্ষণপূর্বক যথাযথ ব্যবস’া গ্রহণের দাবি জানানো হয়। কিছুদিন পূর্বে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার ইলিয়াছ অটোরিক্সার ধাক্কায় হাতে আঘাত প্রাপ্ত হন। এরকম অনেক ইলিয়াছ রাস্তার পাশ দিয়ে হাটার সময় দুর্ঘটনার স্বীকার হন।
No comments:
Post a Comment