বশিরুল ইসলাম:
কুমিল্লা মহানগরীর নুরপুর (দ:) এলাকায় যুবকের ছুরিকাঘাতে হাসান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে নুরপুর বড় বাড়ীর মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। ছয় মাস পূর্বে বিদেশ থেকে ফেরত এসে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে দোকানে কাজ করে সংসার চালিয়ে আসছিল হাসান।
কুমিল্লা মহানগরীর নুরপুর (দ:) এলাকায় যুবকের ছুরিকাঘাতে হাসান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে নুরপুর বড় বাড়ীর মৃত আব্দুল হাকিমের ছোট ছেলে। ছয় মাস পূর্বে বিদেশ থেকে ফেরত এসে কুমিল্লা মহানগরীর কান্দিরপাড়ে দোকানে কাজ করে সংসার চালিয়ে আসছিল হাসান।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গতকাল (৮ জানুয়ারী) দুপুর ১টায় নুরপুর
বড়বাড়ীর মৃত আব্দুল হাকিমের ছেলে হাসান ও হযরত পাড়া এলাকার মানিক মিয়ার ছেলে স্বপনের সাথে কথাকাটা কাটি হয়। এক পর্যায়ে দুই জনের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয়রা দুজনকে দুই দিকে পাঠিয়ে দিলে ঘটনার স্থান থেকে হাসান ও স্বপন চলে যায়। ঘটনার কিছুক্ষন পরে হাসান নুরপুর এলাকার শিমল মিয়ার সেলুন দোকানে গেলে সেখানে স্বপন, তুষার সহ আরো দুই তিন জন হাসানকে সেলুন দোকান থেকে ডেকে রাস্তায় এনে বুকের বাম পাশে ছুরি দিয়ে কুপিয়ে জখম করে। হাসানের চিৎকারে স্থানীয়রা দৌড়ে আসলে স্বপন ও তুষার সহ অন্যান্যরা ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। হাসানকে কুমেক হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক হাসানের অবস্থা খারাপ দেখে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। কুমেক হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল নেওয়ার পথে হাসান মারা যায়। এদিকে মৃত্যুর খবর শোনে হাসানের পরিবারে শোকের ছায়া নেমে আসে। হাসানের মা ভাই বোনদের কান্নায় নুরপুর এলাকার বাতাস ভারি হয়ে উঠে। ঘটনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আলামত সংগ্রহ করেন কোতয়ালী থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন ও চকবাজার ফাড়ির ইনচার্জ মো: সফিউদ্দিন সহ এসআই বাদল, মজনু, নজরুল ইসলাম প্রমুখ।এই রিপোর্ট লেখা পর্যন্ত উক্ত ঘটনায় কোন মামলা দায়ের হয়নি।
কুমিল্লা কোতয়ালী থানার ওসি (তদন্ত) সালাউদ্দিন জানান, হাসান ও স্বপনের মধ্যে তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্থানীয়রা তাদের দুইজনকে দুই দিকে পাঠিয়ে দিলে স্বপন পরে দেখে নেব বলে চলে যায়। ঘটনার আধা ঘন্টা পরে স্বপন, তুষার ও দু’য়েক জন হাসানকে সেলুন দোকান থেকে বের করে রাস্তায় ছুরিকাঘাত করলে হাসানকে হাসপাতালে নেওয়ার পথে হাসান মারা যায়।
No comments:
Post a Comment