ধর্ষন ও হত্যা চেষ্টায় কুমিল্লা শাসন গাছা বিদ্যুৎ অফিসের হিসাব রক্ষক পুলিশে ।

বশিরুল ইসলাম:

কুমিল্লা শাসন গাছা বিদ্যুৎ অফিসের হিসাব রক্ষক শুভ্রকে স্থানীয় জনতা পুলিশে দিয়েছে। অভিযুক্ত ব্যক্তি ইভা নামের একটি মেয়েকে ধর্ষন ও হত্যার চেষ্টা করেছিল বলে জানায় স্থানীয় লোকজন। গতকাল ০১ জানুয়ারী রবিবার সে শাসনগাছা বিদ্যুৎ অফিসের পেছনে কলাবাগ হাউজিং হুমায়ুন আহমেদ এর বাসার ৬ তলার ছাদে এই ঘটনা ঘটায়।  ঘটনার সাথে সাথে কুমিল্লার সুযোগ্য পুলিশ সুপার মো: শাহ আবিদ হোসেন ভিকটিম ইভাকে হাসপাতালে দেখার জন্য ছুটে গিয়েছেন। তার শারীরিক অবস্থার খোজ খবর সহ চিকিৎসার ব্যাপারে কর্তব্যরত পুলিশ সদস্যদের নানান দিক নির্দেশনা দেন। এক পুলিশ সদস্য মেয়েটিকে রক্ত দিয়ে সহযোগীতা করায় তাকে ধন্যবাদ জানান। পুলিশের পক্ষ থেকে সুষ্ঠ বিচারের আশ^াস দেওয়া হয়। সাথে সাথে কুমিল্লা পিবিআই পুলিশ ও মেয়েটিকে দেখার জন্যহাসপাতালে ছুটে আসে। 
স্থানীয় লোকজন জানায়, শুভ্র সিলেটের ঘটনাকে ও হারি মানিয়েছে।  সে নেশায় আসক্ত এবং অধিকাংশ সময় নেশায় লিপ্ত থাকে। দীর্ঘদিন ধরে এই ভবনের ৬ তলার ছাদে বাসা ভাড়া নিয়ে থাকে। এই ছাদে একটি মাত্র কক্ষ। সে কক্ষটির দুই পাশ দিয়ে গ্লাস লাগানো। আর এই গ্লাসের ফাক দিয়ে ছাদে যত মহিলা পুরুষ আশে সকলকে সে দেখতে পায় কিন্ত বাহির থেকে তাকে কেউ দেখেনা। সে দীর্ঘদিন ধরে মহিলাদের কাপড় ছাড়ানো দেখতে দেখতে আজকে এই অবস্থার সৃষ্টি। তবে গতকাল সে বিদ্যুৎ অফিসে কাউকে হত্যার উদ্দেশ্যে ছুরি নিয়ে ঘোরাঘোরি করতে দেখা গিয়েছে। গতকাল থেকেই সে উচ্ছৃখল আচরণ করে আসছিল। তার গ্রামের বাড়ী বরুড়া। বাবা বিদ্যুৎ অফিসে চাকুরী করতো। বর্তমানে বাবা চাকুরী থেকে অবসরে আছে। বাবার সাথে শুভ্রের সম্পর্ক ভাল ছিলনা। 
এদিকে বাড়ীর মালিক হুমায়ুন কবিরের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, শুভ্র আমার বাসায় দীর্ঘদিন ধরে ভাড়া থাকে। শুভ্র বিস্তারিত তথ্য জানতে চাইলে তিনি বলেন, শুভ্র বিদ্যুৎ অফিসে চাকুরী করে শুধু এই টুকু জানি। তার কোন তথ্য আমার নিকট নেই। আমি ঢাকা থাকি। আমার দারোয়ান থাকে সে বলতে পারবে।  তবে বর্তমানে যে দারোয়ান আছে সে মাত্র মাস দুয়েক হয়েছে এসেছে। 
উক্ত ঘটনায় কুমিল্লা জেলার পুলিশ সুপার জানান, স্থানীয় লোকজন অভিযুক্ত ব্যক্তিকে আটক করে খবর দিলে আমাদের পুলিশ সদস্যরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসে। উক্ত ঘটনায় নিয়মিত মামলা রুজু করা হবে। নৃশংস এই ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ শাস্তির ব্যবস্থা করা হবে। 

No comments:

Post a Comment