জরাজীর্ণ ভবনে চান্দিনা উপজেলা মৎস্য অফিস

বশিরুল ইসলাম:
 চান্দিনা উপজেলা মৎস্য অফিস সহ আরো দুইটি অফিস দীর্ঘদিন ধরে জরাজীর্ণ ভবনে অফিসের কার্যক্রম চালিয়ে আসছে। একই ছাদের নিচে উপজেলা আনসার ভিডিপি অফিস ও বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন অফিস। এই ভবনের চারপাশে ভেতরে বাহিরে বিভিন্ন স্থানে ফাটল আর ভাঙ্গার দৃশ্য চোখে পড়ার মত। যে কোন সময় দুর্ঘটনা ঘটে প্রাণ হানির আশংকা করছে অফিসে আসা সাধারণ লোকজন। বিভিন্ন ব্যক্তিদের সাথে আলাপকালে জানা যায়, ভবনটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের । নিচ তলা কৃষি উন্নয়ন কর্পোরেশন ব্যবহার করছে আর দ্বিতীয় তলায় মৎস্য অফিস ও আনসার ভিডিপি অফিস। এই অফিস গুলোর কর্মকর্তা কর্মচারীরা সব সময় আতংকে থাকে
। কখন ইট আর শুরকির আস্তর পরে কার মাথা ফাটে। ইতোমধ্যে কয়েকজন আহত হয়েছে। রাস্তা দিয়ে ট্রাক বা ভাড়ী গাড়ি চলাচলের সময় ভবনটি কাপতে থাকে। গত কিছুদিন পূর্বে ভূমি কম্পে বিল্ডিংয়ের আস্তর পরে অফিসের অনেক আসবাব পত্র নষ্ট হয়েছে। তাই তিনটি অফিসের কর্মকর্তা কর্মচারীদের দাবী এই ভবনটি পরিত্যাক্ত ঘোষনা করে অন্যত্র অফিসের ব্যবস্থা করলে কর্মচারীরা অফিস করতে স্বাচ্ছন্দ্যবোধ করবে এবং কাজে গতি আসবে। এই ব্যাপারে উপজেলা মৎস্য অফিসার রাধেশ্যাম বৈষ্ণব জানান, এই ভবনটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের। ভবনটি অনেক ঝুকিপূর্ণ। মৎস্য অধিদপ্তর থেকে উপজেলায় একটি ভবন করার জন্য আমরা একটি প্রস্তাবনা পাঠিয়েছি। আশা করি অতি শীঘ্রই আমাদের নতুন ভবনের কাজ শুরু হবে। উপজেলা নির্বাহী অফিসার এস.এম জাকারিয়া জানান, আমি সদ্য চান্দিনা উপজেলায় যোগদান করেছি। মৎস্য অফিসের ভবন সম্পর্কে আমি কিছুই জানিনা।

No comments:

Post a Comment