কুমিল্লা মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের নির্মাণ কাজ পরিদর্শন করেন এমপি বাহার

দেলোয়ার হোসেন জাকির:
কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নির্মাণাধীন বহুতল ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য ও কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার। মঙ্গলবার সকালে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দদের নিয়ে রামঘাটস্থ কুমিল্লা মহানগর আওয়ামীলীগের নির্মানাধীন কার্যালয় পরিদর্শন করতে যান তিনি। এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায়, সহ-দপ্তর সম্পাদক দুলাল মাহমুদ। ৮তলা বিশিষ্ট মহানগর আওয়ামীলীগ কার্যালয়টি এখন আর স্বপ্নের নয় বাস্তব। এটি বাস্তবায়নে অগ্রনী ভূমিকা পালন করছেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মহানগর আওয়ামীলীগের সভাপতি আ ক ম বাহাউদ্দিন বাহার। গত মঙ্গলবার সকালে বহুতল ভবনটির পাইলিং শেষে বেইজমেন্টের ক্যাপ পাইল ঢালাইয়ের কাজ পরিদর্শন করেন তিনি। এসময় ভবনটির নির্মাণে দায়িত্বরত মহানগর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শিব প্রসাদ রায় এবং নিয়োজিত প্রকৌশলীদের দিক নির্দেশনা দেন তিনি।

২০১৭ সালের ২২ জুলাই সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারকে সভাপতি ও আরফানুল হক রিফাতকে সাধারণ সম্পাদক করে কুমিল্লা মহানগর আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি করা হয়। তারপর থেকেই মহানগর আওয়ামীলীগ কার্যালয়ের স্বপ্ন দেখেন এমপি বাহার। স্বল্প সময়ে তার বাস্তবায়ন ঘটিয়েছেন তিনি। তিন হাজার নয়শত  বর্গফুটের আওয়ামীলীগ কার্যালয়টি অত্যাধুনিক সকল সুযোগ সুবিধা সংযোজিত একটি বহুতল ভবন। যা আগামী এবং বর্তমান প্রজন্মের আওয়ামীলীগ ও অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঠিক এবং আদর্শ কর্মী তৈরীতে বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে মনে করছেন দলের নেতাকর্মীরা। 

No comments:

Post a Comment