বশিরুল ইসলাম:
বাংলাদেশ আজ বিশে^ উন্নয়নের রোল মডেল। এদেশে অনির্বাচিত সরকারের অধীনে আর কখনো নির্বাচন হবেনা। সংবিধান অনুযায়ী নির্বাচিত সরকারের অধিনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে কখনো তত্ত্ববধায়ক সরকার ব্যবস্থা আসবেনা। ভারতের ন্যায় বাংলাদেশে ও নির্বাচিত সরকারে অধিনেই নির্বাচিন অনুষ্ঠিত হবে। নির্বাচন বানচালের চেষ্টা করা হলে অথবা ২০১৪ সালের মত অরাজকতা করলে তা কঠোর হস্তে দমন করা হবে। আজ বাংলাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে সেই ধারাকে অব্যাহত রাখতে হলে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিতে শক্তিশালী করতে হলে আওয়ামীলীগ সরকারকে আবারো নির্বাচিত করতে হবে। গতকাল কুমিল্লা টাউনহল ময়দানে কুমিল্লা মহানগর আ’মীলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তৃতায় শেখ ফজলুল করিম সেলিম এসব কথা বলেন। এসময় কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সভাপতি ও কুমিল্লা-৬ সদর আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আকম বাহাউদ্দিন বাহার এমপি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রেল পথ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাড. মুজিবুল হক এমপি. বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামিম, বাংলাদেশ আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, বাংলাদেশ আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. মো: আবদুস সবুর, বাংলাদেশ আওয়ামীলীগের সদস্য এ্যাড. নজিবুল্লাহ হিরু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত । বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। এসময় সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল আবু তাহের, প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ সহিদ, উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল আউয়াল সরকার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী আবুল বাশার, সদর উপজেলা চেয়ারম্যান এড. আমিনুল ইসলাম টুটুল, ভাইস চেয়ারম্যান তারিকুর রহমান জুয়েল, জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সুচী প্রমুখ। অনুষ্ঠানে আগত অতিথিরা আওয়ামীলীগ সরকারের উন্নয়নের বিভিন্ন দিক
তুলে ধরে বলেন, আওয়ামীলীগ সরকার তথা শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে উন্নয়ন হয়। স্বপ্নের পদ্মা সেতু আজ বাস্তবে পরিণত হয়েছে। সাধারণ মানুষ আজ খেতে পায়, সকলের পায়ে স্যান্ডেল আছে। দেশের সর্বক্ষেত্রে উন্নয়ন হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে অভুত পূর্ব উন্নয়ন হয়েছে। আজ মেয়েরা সম্মানিত হয়েছে। সেনাবাহিনীতে মেয়েরা কাজ করছে। মেয়েরা স্পীকার হচ্ছে। বাংলাদেশে আজ স্যাটেলাইট নির্মাণ হয়েছে। অপটিক্যাল ফাইভারের সাথে সংযুক্ত হয়েছে। সেনাবাহিনী আজ সক্ষম, ত্রিমাত্রিক নৌবাহিনী তৈরি হয়েছে। পুলিশ বাহিনী, বিজিবি দেশের মানুষকে নিরাপত্তা দিতে সক্ষম। বিশে^ আজ বাংলাদেশ মাথা উচু করে কথা বলতে পারে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবে রূপ লাভ করেছে। আজ আটত্রিশ লক্ষ শিশু বছরের প্রথম দিনে নতুন বই হাতে পাচ্ছে। অনেক ক্ষেত্রে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব হয়েছে। তাই আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠন এক হয়ে কাজ করতে হবে। সকল ভেদাভেদ ভুলে ঐক্যের সাথে কাজ করলে জামাত শিবির বিএনপি’র কোন ষড়যন্ত্র এদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবে না। তাই আগামী নির্বাচনে আওয়ামীলীগ তৃতীয়বারের মত নির্বাচিত হয়ে হ্যাট্রিক করবে ।
No comments:
Post a Comment