মনোহরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমপি’র ভাতিজার আক্রমনে আহত ২।

নিজস্ব প্রতিবেদক
:
কুমিল্লা মনোহরগঞ্জ উপজেলার বাইশগাও ইউনিয়নে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমপি’র ভাতিজা আমিরের আক্রমনে আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ২জন। আহতদের মধ্যে একজন আশংকাজনক অবস্থায় হাসপাতালে এখনো চিকিৎসাধীন। উক্ত ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার। 
আহত শাহ আলম প্রকাশ মানিকের মা ফিরোজা বেগম জানান, আমাদের পুকুরটি চারজন অংশীদারে মালিক। কিন্তু এককভাবে পুকুরের মাছ বিক্রি করে আন্দিরপাড় গ্রামের ইয়াহিয়াকারীর ছেলে মহসিন (৩৫) । এই ঘটনায় তার দেবর রফিকুল ইসলাম এলাকার মিহির মিয়ার চা দোকানে বসে মহসিনকে বিষয়টি জিজ্ঞেস করে। মহসিন কথার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে রফিকের গায়ে গরম পানি মারে এবং সেখানে রফিক আহত হয়। স্থানীয়রা তাকে ডাক্তার দেখিয়ে চিকিৎসা করার পর এলাকায় তার বাতিজা শাহ আলম ওরফে মানিক মিয়া স্থানীয়দের বিষয়টি অবহিত করে থানায় অভিযোগ করলে স্থানীয় চেয়ারম্যান বিষয়টি সমাধানের জন্য ১নং ওয়ার্ড মেম্বার বাবুল হোসেনকে দায়িত্ব দেয়। সংরক্ষিত মহিলা মেম্বার শামছুন্নাহার অর্থাৎ মহসিনের স্ত্রী বিষয়টি মানছেনা। পরে পুংগা গ্রামের প্রভাবশালী ও স্থানীয় এমপি’র ভাতিজা আমির হোসেন বিচার করার নামে মিথ্যা প্রলোভন দিয়ে  একই থানার শান্তির বাজার এলাকায় নিয়ে তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে নির্যাতন করে। খবর পেয়ে স্বজনরা সেখানে গিয়ে তাকে দ্রুত চিকিৎসার জন্য চিতোষী বাজার হাসপাতালে নিয়ে যান।  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রোগীর অবস্থার অবনতি দেখে তাকে সরকারি হাসপাতালে পাঠালে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন। তার দাবী মহিলা মেম্বার এলাকায় পূর্বে এরকম নানা ঘটনা ঘটিয়েছে। মহিলা মেম্বারের এই রকম কুকীর্তির কারনে এলাকাবাসী অতিষ্ঠ। তাই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্থানীয় সংসদ সদস্য মো: তাজুল ইসলাম  এমপি মহোদয় ও প্রশাসনের নিকট তার আকুল আবেদন বিষয়টি যথাযথভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করলে এলাকাবাসী শান্তিতে বসবাস করতে পারবে। 
উক্ত ঘটনায় বাইশ গাও ইউনিয়নের  চেয়ারম্যান জানান, আমি প্রথম ঘটনাটি জেনেছি। পরের ঘটনাটি জানতে পারিনি। আমার কাছে অভিযোগ নিয়ে আসলে যাচাই বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো। 


No comments:

Post a Comment