বশিরুল ইসলাম:
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কুচাইতলী পূর্বপাড়া থেকে মাহিন আহম্মেদ তুষার (২৮) ও মারুফুর রহমান (১৯) নামে দুই সন্ত্রাসীকে র্যাব ১১ গতকাল সকাল ৮.৩০টায় গ্রেফতার করে। এরা দীর্ঘদিন ধরে কুচাইতলী ও হাউজিং এস্টেট এলাকায় বাসা ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে। এরই প্রেক্ষিতে র্যাব ১১দীর্ঘদিন থেকে তাদেরকে নজরদারি করছে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কুচাইতলী পূর্বপাড়া এলাকার মহরম আলী ওরফে বাবুলের বাসা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে একজন সদর দক্ষিন উপজেলার গোয়াল মথন গ্রামের মৃত উছমান গনির ছেলে মো: মাহিন আহম্মেদ তুষার ও অন্যজন একই উপজেলার চৌয়ারা গ্রামের সাদেকুর রহমানের ছেলে মারুফুর রহমান। র্যাব ১১ আটককৃত আসামীদের সাথে ১টি বিদেশী পিস্তল, ১টি রিভলবার ২টি এলজি, একটি পিস্তলের ম্যাগজিন, ২০ রাউন্ড কার্তজ সহ ইয়াবা সেবনের সরঞ্জাম ও তালা খোলার যন্ত্রপাতি। তাদের বিরুদ্ধে সদর দক্ষিন থানায় মামলা রয়েছে।
No comments:
Post a Comment