কুমিল্লা পিবিআই পুলিশ কর্তৃক আটক ২
বশিরুল ইসলাম:
কুমিল্লা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) নাঙ্গলকোট থেকে অপহৃত দশম শ্রেনীর ছাত্রীসহ অপহরণকারীকে নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করেছে। উদ্ধারকৃত ভিকটিম লিজা (১৬) নাঙ্গলকোট উপজেলার আলী আক্কাছের মেয়ে এবং অপহরণকারী মো: সাইফুল ইসলাম(২৫) মনোহরগঞ্জ উপজেলার নাথের
পুলিশ ব্যুরো অব ইনভেস্টি (পিবিআই) কুমিল্লা জেলার অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, গত জুলাই মাসের ১৪ তারিখ কুমিল্লা নারী ও শিশু আদালতে ভিকটিমের মা অজিবা বেগম মামলা দায়ের করলে আদালত মামলাটি তদন্তকরা করার জন্য পিবিআইতে পাঠায় । আমাদের পুলিশ সদস্য ইন্সপেক্টর মোজাম্মেলকে মামলাটি তদন্তের দায়িত্ব দিলে তার সাথে ইন্সপেক্টর ইখতিয়ার উদ্দিন, এএসআই দ্বীন ইসলাম ও কনস্টেবল মাইনুল ইসলাম সহ ভিকটিমকে উদ্ধারের জন্য তথ্য প্রযুক্তি ব্যবহার করে একটি অভিযান পরিচালনা করে। এরই প্রেক্ষিতে গতকাল ১২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জ ফতুল্লা থেকে ভিকটিম সহ অপহরণকারীকে সুস্থ্য অবস্থায় আটক করতে সক্ষম হয়। অপহরণকারীকে জেল হাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
No comments:
Post a Comment