
বশিরুল ইসলাম:
কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটে নার্সিং ইনস্ট্রাক্টর ইনচার্জ পদে যোগদান করলেন মো: মোবারক হোসেন। একই প্রতিষ্ঠানে ৫বছরের অধিক সময় ইনস্ট্রাক্টর পদে (নিজ বেতনে) দায়িত্বে পালনের পর গত (২৪ অক্টোবর) ঐ প্রতিষ্ঠানে ইনস্ট্রাক্টর ইনচার্জ পদে যোগদান করলেন। তিনি কুমিল্লা জেলার তিতাস উপজেলার কদমতলী গ্রামের মৃত মো: মফিজ উদ্দিন ব্যাপারীর একমাত্র ছেলে। ১৯৫৯ সালের ৩১ ডিসেম্বর তিনি জন্ম গ্রহন করেন। বিজ্ঞান শাখায় ১৯৭৫ সালে এসএসসি, ১৯৭৮ সালে এইচএসসি ও ১৯৮২ সালে ঢাকা নার্সিং ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা ইন নার্সিং পাশ করেন। ১৯
৯১ সালে পাবনা মানসিক হাসপাতাল থেকে ডিপ্লোমা ইন সাইক্রিয়াট্রিক নার্সিং করে ১৯৯৩ সালে যুক্তরাজ্যের এডিনবার্গ কুইন মার্গারেট কলেজ থেকে ডিপ্লোমা ইন এডভান্সড নার্সিং এবং একই কলেজ থেকে ১৯৯৪ সালে বিএসসি ইন এডভান্সড নার্সিং সহ ২০০৯ সালে বাংলাদেশ স্টেট ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ইন পাবলিক হেল্থ (ইপিডেমিওলজী) সম্পন্ন করেন। মুন্সিগঞ্জ সিরাজদিখান থানা কমপ্লেক্সের মধ্য দিয়ে ১৯৮৩ সালে কর্মজীবন শুরু করে গত (২৪ অক্টোবর) থেকে কুমিল্লা নার্সিং ইনস্টিটিউটের ইনস্ট্রাক্টর ইনচার্জের দায়িত্ব পালন করছেন। এরই মধ্যে তিনি সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে প্রশিক্ষন প্রদান করেন এবং প্রিভিলেন্স অব নন কমিউনিক্যাবল ডিজিজেজ ইন এ রুরাল বাংলাদেশ নামে একটি প্রকাশনা ও বের করেন। ১৯৯৬ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নার্সিং পেশায় উত্তম সেবার স্বীকৃতি স্বরুপ বেস্ট নার্সিং এ্যাওয়ার্ড হিসেবে গোল্ড ম্যাডেল ও সনদপত্র প্রদান করে।
No comments:
Post a Comment