বশিরুল ইসলাম:
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাগুর বাস স্ট্যান্ডে এক হাজার পিস ইয়াবা সহ পুলিশ একজনকে আটক করেছে। শ্যামলী পরিবহনের
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা বাগুর বাস স্ট্যান্ডে এক হাজার পিস ইয়াবা সহ পুলিশ একজনকে আটক করেছে। শ্যামলী পরিবহনের
একটি বাসের পেছনে সুকৌশলে রাখা ইয়াবা উদ্ধার করে চান্দিনা থানা পুলিশ। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাসের পেছন থেকে এগুলো উদ্ধার করা হয়। এসময় ইয়াবা বহনকারী মো: জুবায়ের (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত জুবায়ের কক্সবাজার জেলার টেকনাফ থানার সাবরাং ইউনিয়নের শাহাপরীর দ্বীপ এলাকার ইউনুস মিয়ার ছেলে। কক্সবাজার টেকনাফ থেকে ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার পথে চান্দিনা বাস স্ট্যান্ডে আসলে গতকাল (১৮ নভেম্বর) রাতে পুলিশ তাকে আটক করে।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের পুলিশ সদস্য এসআই ডালিম ও সঙ্গীয় ফোর্স সহ তাদেরকে বাগুর বাসস্ট্যান্ড এলাকা থেকে ইয়াবা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তিকে জেল হাজতে প্রেরনের প্রক্রিয়া চলছে।

No comments:
Post a Comment